‘এরকম একটা লোক…আমি ঠিক করেছি, জীবনে আমি আর সুদীপদার সঙ্গে কাজ করবো না!’ শ্যুটিং ফ্লোরেই বিস্ফোরক বিভান ঘোষ! দুই অভিনেতার মাঝে কীসের দ্বন্দ্ব?

বাংলা টেলিভিশনের (Bengali Television) অত্যন্ত পরিচিত এবং দক্ষ একজন অভিনেতা হলেন বিভান ঘোষ (Vivaan Ghosh)। মূলত ভিলেন বা নেতিবাচক চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত। নেতিবাচক চরিত্রে তার সাবলীল অভিনয় তাকে এই প্রজন্মের অন্যতম সেরা টেলিভিশন ভিলেন হিসেবে পরিচিতি দিয়েছে। শুধু সিরিয়াল নয়, বিভান বেশ কিছু ওয়েব সিরিজ এবং বিজ্ঞাপনেও কাজ করেছেন।

সম্প্রতি অভিনেতাকে আমরা দেখছি স্টার জলসার চিরসখা ধারাবাহিকে অভিনয় করতে। ধারাবাহিকে অভিনেতার পাশাপাশি আরও অনেক তাবড় তাবড় অভিনেতারা বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন। তারমধ্যে অন্যতম একজন হলেন সুদীপ মুখার্জি। কিন্তু এবারে দুই তারকার মধ্যে শুটিং ফ্লোরে লাগলো তর্ক। বর্তমানে একটি চিরসখা ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায় এবং বিভান ঘোষ। হঠাৎই শুটিংয়ের মাঝে তাদের মধ্যে শুরু হয় বিতর্ক।

শুটিংয়ের মাঝে যখন ব্রেক চলছিল, তখন অভিনেতা বিভান ঘোষ নিজের মোবাইল ফোন বের করে শুটিংয়ের অন্দরের দৃশ্য ক্যামেরা বন্দি করছিলেন। সেই সময় সুদীপ মুখোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। অভিযোগ, বিভান অনুমতি ছাড়াই সুদীপবাবুর ফুটেজ নিতে শুরু করেন এবং ক্রমাগত ব্যক্তিগত পরিসরে ঢুকে ক্যামেরা ঘোরাতে থাকেন। সুদীপবাবু বারবার বারণ করা সত্ত্বেও বিভান ভিডিও করা বন্ধ করেননি, বরং বিষয়টিকে হালকাভাবে নিয়ে ইয়ার্কি করতে থাকেন।

সেটে উপস্থিত থাকা কলাকুশলীদের একাংশ জানাচ্ছেন, সুদীপবাবু শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও বিভান ক্রমাগত উত্তেজিত হয়ে পড়ছিলেন। এই ঘটনা জানাজানি হতেই বিভান ঘোষের আচরণ নিয়ে নিন্দার ঝড় উঠেছে। টলিউডের অনেক শিল্পীই সুদীপ মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, কাজের ক্ষেত্রে মতভেদ থাকতেই পারে, কিন্তু সিনিয়র অভিনেতাদের প্রতি সম্মান বজায় রাখা প্রাথমিক সৌজন্যের মধ্যে পড়ে।

আরও পড়ুনঃ নিভে গেল এক কণ্ঠ! সাদা ফুলে ঢাকা ক’ফিনে বাবার নি’থর দেহ! বাবাকে ছুঁয়ে ‘আই লাভ ইউ’ বলে উঠলো চার বছরের ছোট্ট মেয়ে!

তবে না, গোটা বিষয়টাই কিন্তু একেবারে মজার ছলে ঘটেছে। আসলে বিভান বার বার সুদীপবাবুকে হ্যান্ডসাম বলে দাবি করছিলেন। আর সেটা একেবারেই মানতে চাইছিলেন না সুদীপ। তিনি নিজের থেকে বিভানকে বেশি হ্যান্ডসাম বলে দাবি করছিলেন। আর সেই গোটা বিষয়টাই ক্যামেরা বন্দী করছিল বিভান। বিভানকে ভিডিওতে বলতে শোনা যায়,’এরকম একটা হ্যান্ডসাম লোক থাকলে কেউ আর আমাদের দিকে তাকাবে না। আমি ঠিক করেছি, জীবনে আমি আর সুদীপদার সঙ্গে কাজ করবো না।’ সোশ্যাল মিডিয়ার যুগে দর্শকদের বিনোদন দিতে গিয়ে অভিনেতারা এখন শুটিংয়ের ফাঁকেও নানারকম মজার ভিডিও বানাচ্ছেন। বিভান ও সুদীপবাবুর এই ভিডিওটি ইন্টারনেটে আসতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে যেমন ভয় পেয়েছিলেন, সত্য জানার পর তেমনই সবাই অভিনেতাদের এই মিষ্টি সম্পর্কর প্রশংসা করেছে।

Back to top button