মধুবনী পুত্র কেশবের রাতের ঘুম উধাও! তবে কি কোনো ক’ঠিন অসুখ বাসা বেঁধেছে কেশবের দেহে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ? কি হয়েছে রাজার একরত্তি ছেলের?

সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবনের প্রায় প্রতিটি মুহূর্তই ভাগ করে নেন রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী। তাঁদের ভ্লগ মানেই অনুরাগীদের জন্য বাড়তি পাওনা, আর সেই ভ্লগের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে তাঁদের একমাত্র পুত্র কেশব। কেশবের আধো আধো কথা, নিষ্পাপ হাসি আর দুষ্টুমি মন কেড়ে নেয় নেটিজেনদের। তাই ভক্তদের একটাই দাবি থাকে, রাজা যেন প্রতিটি ভিডিওতেই কেশবকে রাখেন। ছোট্ট কেশব ধীরে ধীরে যেন ভ্লগের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে।
তবে সম্প্রতি রাজা ও মধুবনীর একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। কারণ হঠাৎ করেই ঘুম হারাম কেশবের। দিনে হোক বা রাতে, বিছানায় শুলেও ঘুম আসছে না তার চোখে। সারাদিন খেলা, পড়াশোনা আর দুষ্টুমিতে ভরপুর সময় কাটানোর পরেও ঘুম না আসায় চিন্তায় পড়েছিলেন বাবা-মা। অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, তবে কি কোনও শারীরিক সমস্যা, নাকি অন্য কোনও অজানা কারণ রয়েছে এর পিছনে।
এই রহস্যের জট খুলেছে রাজার পোস্ট করা একটি ভিডিওতেই। ভিডিওতে কেশব নিজেই জানায়, তার ঘুম না আসার আসল কারণ। বাবা নাকি তাকে একটি নতুন কিচেন সেট এনে দিয়েছেন। সেই কিচেন সেট নিয়েই সারাক্ষণ ভাবছে কেশব। সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত তার মাথায় শুধু একটাই চিন্তা, কী রান্না করবে আর কাকে খাওয়াবে। এত সুন্দর খেলনা যে তার ঘুম কেড়ে নিয়েছে।
কেশবের এই সরল স্বীকারোক্তি শুনে হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা। বাবা-মায়ের নয়নের মনি কেশব পড়াশোনার পাশাপাশি খেলনায় ডুবে থাকতে ভালোবাসে। রাজা কাজ থেকে ফিরেই ছেলের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন, আর মধুবনী আপাতত সংসার ও সন্তানের যত্নেই নিজেকে পুরোপুরি নিয়োজিত রেখেছেন। তাঁদের পারিবারিক মুহূর্তগুলোই যেন দর্শকদের কাছে সবচেয়ে আপন হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ ‘ফুলকি’ শেষ হতেই অভিনেত্রীর নতুন যাত্রা! এক চ্যালেঞ্জিং চরিত্রে ফিরছেন দিব্যাণী মণ্ডল? কোথায় দেখা যাবে তাকে?
এর মাঝেই কিছুদিন আগে রাজা একটি পোস্টে সুখবরের ইঙ্গিত দিয়েছিলেন। মধুবনীর হাসি দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো কেশবের ভাই বা বোন আসছে। যদিও সেই ধারণা ভুল প্রমাণিত হয়। নতুন অতিথি এসেছে ঠিকই, তবে তা কেশবের সঙ্গী নয়, বরং পরিবারের নতুন গাড়ি। পুরনো গাড়িকে বিদায় জানিয়ে পুজো দিয়ে নতুন গাড়ি ঘরে তুলেছেন রাজা। বর্তমানে তাঁকে চিরসখা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে।

