‘আমার চোখের জল খুব কম মানুষ দেখেছে…’ অভিনেতার জীবনে ভালো থাকার অভিনয়! তার আড়ালেই লুকিয়ে রাখেন চোখের জল! কি হয়েছে জিতু কমলের?

জনপ্রিয় অভিনেতা জিতু কমল (Jeetu kamal) সমকালীন বাংলা অভিনয় জগতের একজন অত্যন্ত প্রতিভাবান এবং শক্তিশালী অভিনেতা। মূলত টেলিভিশন ধারাবাহিক (Bengali Television) দিয়ে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজের আধিপত্য বিস্তার করেছেন।

জিতু কামালের অভিনয় জীবনের শুরু হয় টেলিভিশন মেগা সিরিয়ালের মাধ্যমে। ‘রাগে অনুরাগে’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘অপরাজিত’ এবং ‘গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিতি লাভ করেন। তাঁর সাবলীল অভিনয় এবং ব্যক্তিত্ব খুব দ্রুত দর্শকদের মন জয় করে নেয়। চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের আদলে তৈরি ‘অপরাজিত রায়’ চরিত্রে তাঁর অভিনয় সমালোচক এবং দর্শকদের স্তম্ভিত করে দিয়েছিল। সত্যজিৎ রায়ের হাঁটাচলা, কথা বলার ধরন এবং চাহনি তিনি এতটাই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন যে, তাঁকে চেনা দায় হয়ে পড়েছিল। এই ছবিটি তাঁকে আন্তর্জাতিক স্তরে খ্যাতি এনে দেয়।

বিভিন্ন সময়ে তাঁর সোজাসাপ্টা কথা এবং বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। অনেক অনুরাগী তাঁর এই স্পষ্টভাষী স্বভাবকে পছন্দ করলেও, মাঝেমধ্যেই তা বড় বিতর্কের জন্ম দেয়। জিতু প্রায়ই বলেন যে তিনি কোনো অন্যায়ের সাথে আপস করেন না এবং যা সত্যি মনে করেন তা মুখের ওপর বলে দেন।

সোশ্যাল মিডিয়াতে তার পোস্ট নিয়ে মাঝে মাঝেই চর্চা চলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা সেখানে নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে জিতুকে প্রশ্ন করা হয় তাকে নিয়ে যে মাঝে মধ্যে এত সমালোচনা হয় তাতে অভিনেতার খারাপ লাগে কি না। এর উত্তরে জিতু বলেন, ‘আমার চোখের জল খুব কম মানুষ দেখেছে, আমার রাগের বহিঃপ্রকাশ যেন অন্য কারোর ক্ষ’তির কারণ না হয়ে যায় আমি সেটা নিয়েই ভয় পাই।’

আরও পড়ুনঃ প্রয়াত ভারতের জনপ্রিয় গায়ক! অনুষ্ঠানশেষে হঠাৎ নিভে গেল একটি জলজ্যান্ত প্রাণ! শোকস্তব্ধ টলিপাড়া!

জিতুর এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে তিনি নিজের কষ্ট বা দুর্বলতা সবার সামনে প্রকাশ করতে পছন্দ করেন না। একজন পাবলিক ফিগার হওয়া সত্ত্বেও তিনি নিজের ব্যক্তিগত আবেগগুলোকে আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। রাগ তারও হয় কিন্তু সেই রাগের বহিঃপ্রকাশ নিয়ে তিনি অত্যন্ত সচেতন ও ভীত। তিনি ভয় পান তাঁর ক্ষোভ বা রাগের মাথায় বলা কোনো কথা বা কাজ অন্য কোনো মানুষের অনিষ্ট করে ফেলে।

Back to top button