‘ মা’রধর করতো, আমায় খেতে দিতো না…’ স্বনামধন্য পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সৌমির! হঠাৎ কেন এমন কথা বললেন অভিনেত্রী?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কিছু মন্তব্য করেছেন, যা শুনে প্রথমে অনেকেই চমকে উঠেছিলেন। অভিনেত্রী বলেছিলেন, তাঁকে নাকি মারধর করা হত, ঠিকমতো খেতে দেওয়া হত না, এমনকি ভারী জিনিস বইতে বাধ্য করা হত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, এত বড় অভিযোগ তিনি কার বিরুদ্ধে তুললেন। বিনোদন দুনিয়ায় যেখানে কাজের পরিবেশ নিয়ে নানা অভিযোগ মাঝেমধ্যেই সামনে আসে, সেখানে সৌমিতৃষার এই মন্তব্য নতুন করে কৌতূহল বাড়িয়ে দেয় দর্শকদের মনে।
তবে পুরো বিষয়টি আসলে ছিল নিছকই মজার ছলে বলা। টলি ইনসাইডকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌমিতৃষা তাঁর জনপ্রিয় ওয়েব সিরিজ কালরাত্রির শুটিং অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিলেন। সেই সময় উপস্থিত ছিলেন সিরিজের পরিচালক অয়ন চক্রবর্তীও। শুটিং চলাকালীন সৌমিতৃষা কেমন ব্যবহার করতেন জানতে চাওয়া হলে পরিচালক নিজেই ঠাট্টার সুরে বলেন, অভিনেত্রীকে তিনি নাকি ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে রাখতেন এবং সামান্য ভুল হলেই শাস্তি দিতেন। তাঁর এই কথার রেশ ধরেই হাসতে হাসতে সৌমিতৃষা মজার ছলে অভিযোগের ঝুলি খুলে বসেন।
হাস্যরসের ভঙ্গিতে সৌমিতৃষা বলেন, তাঁকে নাকি মারধর করা হত, খেতে দেওয়া হত না এবং পিঠে ভারী জিনিস বইতে হত। এমনকি অতিরিক্ত পরিশ্রমের কারণে তাঁর ঘাড় বেঁকে গিয়েছে বলেও মজা করেন তিনি। গোটা মুহূর্তটাই ছিল হালকা রসিকতায় ভরা, যেখানে কারও বিরুদ্ধে বাস্তব কোনও অভিযোগের লেশমাত্র ছিল না। এই ভিডিও সামনে আসতেই দর্শকেরাও বুঝে নেন, এটি নিছকই মজার খুনসুটি, যা শুটিং ফ্লোরের বন্ধুত্বপূর্ণ পরিবেশকেই তুলে ধরে।
ছোটপর্দার গুরুদক্ষিণা ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয়ের মাধ্যমে সৌমিতৃষার অভিনয় জীবন শুরু হলেও, কনে বউ ধারাবাহিকে নায়িকা হিসেবে তিনি আলাদা পরিচিতি পান। তবে প্রকৃত জনপ্রিয়তা আসে জি বাংলার মিঠাই ধারাবাহিকের হাত ধরে। এই চরিত্রের মাধ্যমে সৌমিতৃষা ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন এবং দর্শকের ভালোবাসা অর্জন করেন। পরে দেবের বিপরীতে বড় পর্দায় তাঁর অভিষেকও হয়, যা তাঁর কেরিয়ারে আরও এক নতুন অধ্যায় যোগ করে।
আরও পড়ুনঃ সমালোচনার কাঁটায় বিদ্ধ অভিনেতা! ক্লান্ত হয়ে মায়ের কোলে আশ্রয় নিলেন সায়ক! দেবলীনার সঙ্গে ‘অ’বৈধ’ সম্পর্কর কুৎসা! সবার সামনে উঠে এলো আসল সত্যি!
এরপর নানা ওঠাপড়ার মধ্যেই হইচই প্ল্যাটফর্মে কালরাত্রি সিরিজে দেবী চরিত্রে দর্শকের নজর কাড়েন সৌমিতৃষা। সিরিজটি ব্যাপক সাড়া ফেলে এবং চলতি বছর মুক্তি পায় কালরাত্রি দুই। এই সিরিজের সাফল্য প্রমাণ করে দেয় যে ছোটপর্দা থেকে ওয়েব সিরিজ এবং বড় পর্দা সর্বত্রই নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি সমানভাবে দর্শককে মুগ্ধ করতে পারেন। আর মজার ছলে করা এই মন্তব্য যে তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্বেরই আরেকটি দিক, তা বলাই বাহুল্য।

