সমালোচনার কাঁটায় বিদ্ধ অভিনেতা! ক্লান্ত হয়ে মায়ের কোলে আশ্রয় নিলেন সায়ক! দেবলীনার সঙ্গে ‘অ’বৈধ’ সম্পর্কর কুৎসা! সবার সামনে উঠে এলো আসল সত্যি!

সোশ্যাল মিডিয়া খুললেই এখন একাধিক আলোচনার কেন্দ্রে গায়িকা ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীর নাম। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তিনি হাসপাতালে ভর্তি হন গত সপ্তাহে। সময়মতো চিকিৎসা পাওয়ায় প্রাণে বাঁচলেও গোটা ঘটনাকে ঘিরে নেটদুনিয়ায় তৈরি হয় প্রবল শোরগোল। দেবলীনার মা দিদি ও ঘনিষ্ঠরা লাইভে এসে বৈবাহিক অশান্তির কথা জানান এবং পাইলট স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।
এই ঘটনার মাঝেই সোশ্যাল মিডিয়ার একাংশের নিশানায় চলে আসেন অভিনেতা ও ভ্লগার সায়ক চক্রবর্তী। দেবলীনার ব্যক্তিগত জীবনের টানাপড়েনের জন্য কেউ কেউ দায়ী করতে শুরু করেন তাঁকেই। শনিবার একটি ভিডিও বার্তায় সায়ক জানান এই কুৎসা তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। তিনি বলেন ভ্লগ করাই তাঁর জীবিকা হলেও এখন ক্যামেরা ধরতে ভয় লাগছে। তবুও লড়াই থামাতে চান না তিনি।
নিজের বক্তব্যে সায়ক আরও স্মরণ করান অতীতের অভিজ্ঞতা। কখনও তাঁকে গে বলা হয়েছে কখনও মেয়েদের মতো বলে কটাক্ষ করা হয়েছে। তাঁর কথায় একসময় এই আক্রমণ চলত প্রকাশ্যে আর এখন নতুন গল্প ফেঁদে অবৈধ সম্পর্কের অভিযোগ তোলা হচ্ছে। আচমকা বদলে যাওয়া এই ট্রোল সংস্কৃতির মুখোশ তিনি তুলে ধরেন স্পষ্ট ভাষায় এবং জানান এসবের কোনও ভিত্তি নেই।
মানসিক চাপ এতটাই বেড়েছিল যে কয়েকদিন তিনি নিজের পরিবারের থেকেও দূরে সরে গিয়েছিলেন। মায়ের কাছেও যাননি বলে স্বীকার করেন সায়ক। তবে পরে সেই দূরত্ব ভাঙে। এক ভিডিওতে দেখা যায় মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছেন তিনি আর মা ছেলেকে আদর করে বোঝাচ্ছেন মানুষের কথা কানে না নিতে। সেই দৃশ্য অনেকের মন ছুঁয়ে যায়।
আরও পড়ুনঃ ‘এমনও দিন গেছে যে কোনদিন খেতে পেয়েছি কোনদিন খেতে পাইনি, সেখান থেকে আজ…’ অতীত জীবনে পার করেছেন কঠিন সময়! চরম অভাবে করেছেন দিনযাপন! সেই দিনের স্মৃতিচারণ করতেই আবেগপ্রবণ যীশু সেনগুপ্ত!
শনিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে একটি আবেগঘন ছবি শেয়ার করেন সায়ক। ক্যাপশনে লেখেন এই পৃথিবীর সব কাঁটা থেকে কাউকে আগলে রাখা যায় তোমার থেকেই শেখা। এই কথার মধ্যেই লুকিয়ে থাকে তাঁর অবস্থান। কাছের মানুষের পাশে থাকা এবং ট্রোলের সামনে মাথা না নোয়ানোর বার্তা। বিতর্কের ধুলো ঝড় পেরিয়ে সায়ক যেন মায়ের আশ্রয়েই খুঁজে পেলেন নিজের শক্তির উৎস।

