দর্শকদের আশা পূরণ করতে পারছেনা মেয়েবেলা! এতো স্লো এপিসোড দিয়ে গৌরী এলোর বিপরীতে টিকতে পারবে কি? প্রশ্ন দর্শকের

ধারাবাহিক মানেই সেখানে অবাস্তব গল্পের রমরমা। দর্শকের এই ভাবনাকে বারবার ভুল প্রমাণ করতে প্রথম থেকেই বিপরীত পথে হেঁটেছে স্টার জলসার ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকটি। এবার শিশু মনস্তত্ত্ব নিয়ে সম্প্রচারিত পর্বেও রীতিমতো মুনশিয়ানার ছাপ রেখে গেল মেয়েবেলা।

এই ধারাবাহিকে দেখানো হয়েছে অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য (Sreya Bhattacharya) ওরফে টিকলির ছোটবেলায় ঘটে যাওয়া দোলের দিনের ভয়ানক আতঙ্কের স্মৃতির চিকিৎসার ভার তুলে নিয়েছিল মৌ ওরফে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। এখানেই আর পাঁচটা ধারাবাহিক থেকে সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে মেয়েবেলা।

স্টার জলসার মেয়েবেলা ধারাবাহিকটি খুব বেশি সময় নেয়নি দর্শকের মন জিততে। ধারাবাহিকে অর্পণ ঘোষালের অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছে নেটদুনিয়ায়। ধারাবাহিকে মৌ এবং ডোডোর জুটিও ভালো জনপ্রিয়তা পেয়েছে। যারা ধারাবাহিকের দর্শক তারা জানেন ডোডোর ভালোবাসা ছিল চাঁদনী। কিন্তু প্রথম থেকেই মৌ এর সাথে ভালো বন্ডিং ছিল তার। বরাবরই মৌ এর ভালোমন্দ নিয়ে চিন্তা করে এসেছে সে।

meyebela fan post

কিন্তু এসব এখন অতীত বর্তমানে ধারাবাহিকটি মানুষের মনে বেশ বিরক্তির সৃষ্টি করছে। বেশ কিছু কারণে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই ধারাবাহিকের গল্প। টিকলির বড় পিসেমশাইকে নিয়ে আর কিছু ঘটলোই না। এত বড় দোষ করেও ঠিকমতো শাস্তি হলো না তার। আদ খাপছাড়া থেকে যাচ্ছে গল্প। যা পছন্দ করছে না দর্শক।

চাঁদনীর মত একটা ভালো চরিত্রকে হঠাৎ করে নেগেটিভ করে দিল ধারাবাহিকের নির্মাতারা। দর্শকরা প্রথম থেকে চেয়ে এসেছিল আর পাঁচটা ধারাবাহিকের মতো নায়কের পূর্ব প্রেমিকা যেন ভিলেন না হয়ে যায়। কিন্তু মেয়েবেলাও হাঁটলো সেই পথে। অসম্পূর্ণ প্লট, ভালো চরিত্রকে খারাপ করে দেওয়া, একটি গল্পকে অনেক দিন ধরে টানা সব মিলিয়ে এখন দর্শকদের অপছন্দের তালিকায় নাম দেখাচ্ছে এই ধারাবাহিক। দর্শকদের মতে প্রাইম টাইমে থাকার যোগ্য নয় মেয়েবেলা। এই ধারাবাহিকটি পরবর্তী ধারাবাহিক গুলির স্লটও নষ্ট করছে, দাবি নেট পাড়ার।

Back to top button