গালে মাথায় আদরের ছোঁয়া দেবের! বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুর মন জিতলেন সুপারস্টার! অসহায় মায়ের ভরসা হয়ে উঠলেন অভিনেতা!

টলিউডের সুপারস্টার দেব আবারও প্রমাণ করলেন তিনি শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও মানুষের খুব কাছের একজন। সম্প্রতি সামনে এসেছে তাঁর একটি মিষ্টি ভিডিও, যা মুহূর্তের মধ্যে নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। এক বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুর সঙ্গে দেবের সহজ আন্তরিক ব্যবহার দেখে আবেগে ভেসেছেন অনুরাগীরা। তারকার এমন মানবিক রূপ অনেকের মন ছুঁয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে থাকা শিশুটিকে নিয়ে তার মা সেখানে উপস্থিত ছিলেন। দেব শিশুটিকে দেখেই এক মুহূর্ত দেরি না করে এগিয়ে যান। হুইলচেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। তারপর গালে ও মাথায় আলতো করে হাত বুলিয়ে আদর করেন। শিশুটির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন এবং তার মায়ের সঙ্গেও হাসিমুখে কথা বলতে দেখা যায় দেবকে।

এই হৃদয় ছোঁয়া মুহূর্তটি ধরা পড়ে পাপারাজ্জো অ্যাকাউন্ট টলি অনলাইনের ক্যামেরায়। ছবির প্রচারে সোনারপুরে গিয়েছিলেন দেব। সেখানেই এই দৃশ্যের সাক্ষী হন উপস্থিত মানুষজন। দেবের এই আচরণে শুধু শিশুটি নয়, তার মা ও আশপাশের সকলেই আপ্লুত হয়ে পড়েন। ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরেছে সোশ্যাল মিডিয়া।

এদিকে প্রজাপতি ২ ছবির সাফল্য উপভোগ করছেন দেব। বছর শেষে বাংলার বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে এই ছবি। দেব ও মিঠুনের জুটি আবারও দর্শকের ভালোবাসা কুড়িয়েছে। একই সময়ে মুক্তি পাওয়া অন্য ছবিগুলি দর্শকমনে জায়গা করলেও প্রজাপতি ২ আলাদা প্রভাব ফেলেছে বলেই মত সিনেমাহলের।

আরও পড়ুনঃ বিয়ের এক বছর হতে চলল, এখনও রুবেল…’ বিয়ের বর্ষপূর্তির মুখে শ্বেতার জীবনে বিরাট আক্ষেপ! কাজের চাপে পূরণ হয়নি কোন স্বপ্ন?

সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন কাজের ঘোষণা করেছেন দেব। সামনে আসছে অ্যাম্বুলেন্স দাদা যেখানে তিনি করিমুল হকের চরিত্রে অভিনয় করবেন। পুজোয় আরও একটি ছবিতে তাঁকে দেখা যাবে যেখানে ফিরছে দেব ও শুভশ্রী জুটি। সব মিলিয়ে কাজের পাশাপাশি মানবিকতার ছোঁয়ায় বারবার মন জিতে নিচ্ছেন দেব।

Back to top button