স্বামীকে নয়, ঘু’মের ও’ষুধ খাওয়ার পর প্রথম কাকে ফোন করেছিলেন দেবলীনা নন্দী? ফোনে কি বলেছিলেন গায়িকা?

সোমবার সকাল থেকেই গায়িকা দেবলীনা নন্দীকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন। সংসারের অশান্তির জেরে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন কি না, সেই প্রশ্নেই উত্তাল নেটদুনিয়া। এই জল্পনার সূত্রপাত দেবলীনার নিজের করা একটি ফেসবুক লাইভ থেকেই। সেখানে ভাঙা গলায় তিনি বলেছিলেন, আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সেই এক বাক্যেই অনুরাগীদের মনে তৈরি হয় গভীর আশঙ্কা। দেবলীনার শারীরিক অবস্থার খোঁজ নিতে শুরু করেন সবাই। অবশেষে তাঁর প্রিয় বন্ধু সায়কের ফেসবুক লাইভে এসে নিজেই রবিবার রাতের ঘটনার বিস্তারিত তুলে ধরলেন দেবলীনা।

সূত্রের খবর অনুযায়ী, ফেসবুক লাইভ শেষ করার কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভিতরে অসুস্থ বোধ করতে শুরু করেন গায়িকা। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, দেবলীনা বেশ কয়েকটি শক্ত ডোজের ঘুমের ওষুধ খেয়েছিলেন। সেই সময় তিনি প্রায় অচেতন ছিলেন। চিকিৎসকরা দ্রুত পাকস্থলী পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করেন এবং প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার উন্নতি হয়।

সায়কের লাইভে এসে দেবলীনা অকপটে জানান, তিনি আধাখ্যাঁচড়া কোনও সিদ্ধান্ত নিতে চাননি। তাঁর কথায়, আমি হাফ কাজ করতে চাইনি, পুরোটা করতে চেয়েছিলাম। সেই সময় মনে হয়েছিল, মরে গেলে সব ঝামেলা শেষ হয়ে যাবে। দেবলীনা জানান, সব ওষুধ খাওয়ার পর প্রথমে স্বামী প্রবাহকে নয়, বরং বন্ধুকে মেসেজ করার কথাই তাঁর মাথায় আসে। প্রথমে ভাবেন প্রবাহকে বার্তা পাঠাবেন, কিন্তু জানতেন কোনও উত্তর আসবে না। তারপর সায়ককে মেসেজ করেন এবং জিজ্ঞেস করেন, আমি কি বাঁচব।

এরপর যা ঘটেছে, তা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। সায়ক প্রথমে বিষয়টিকে মজা ভেবেছিলেন এবং ছবি পাঠাতে বলেন। দেবলীনা ট্যাবলেটের ছবি পাঠান। তিনি জানান, সবাইকে বলেছিলেন মৌরি খাচ্ছেন, অথচ চোখ জুড়িয়ে আসছিল ঘুমের ওষুধের প্রভাবে। সেই মুহূর্তেও তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন, যেন সব ঠিক হয়ে যায়। দেবলীনার কথায় উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, যেখানে বিয়ের আগে নিজেকে, গানকে আর মাকেই সবচেয়ে বেশি ভালোবাসলেও বিয়ের পর স্বামী প্রবাহই হয়ে ওঠেন তাঁর জীবনের কেন্দ্রবিন্দু।

আরও পড়ুনঃ ‘দেবলীনাকে খুব মা’রধর করত, কিন্তু ও বেরিয়ে আসতে চায়নি! বলত, লোকে নিন্দে করবে…’- উঠে এলো চাঞ্চল্যকর তথ্য! গায়িকাকে শারীরিক নির্যা’তনও করেছেন প্রবাহ?

বর্তমানে দেবলীনা শারীরিকভাবে স্থিতিশীল। তিনি পিজিতে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আছেন। এই ঘটনায় তাঁর ঘনিষ্ঠ মহল এবং অনুরাগীরা গভীরভাবে উদ্বিগ্ন ও শোকাহত। গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা মানসিক চাপ এবং পারিবারিক টানাপোড়েন কীভাবে একজন শিল্পীকে এমন চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে, দেবলীনাকে ঘিরে সেই প্রশ্নই আবার সামনে এল। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত দেবলীনাদের স্বামী প্রবাহর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Back to top button