‘দ্বিতীয় সুযোগ পেলি…তাড়াতাড়ি ফিরে আয়’ দেবলীনার খোঁজ নিতে হাসপাতালে হাজির সায়ক! ‘নিজেকে সবশেষে ভালোবাসি, প্রবাহকে ভালোবাসি…’ এতকিছুর পরেও স্বামীকেই ভালোবাসতে চান গায়িকা?

গায়িকা দেবলীনা নন্দীর জীবনে সম্প্রতি নেমে এসেছে গভীর অন্ধকার। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির মানসিক চাপ, নিজের মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জোর এবং দাম্পত্য জীবনের টানাপোড়েনে ভেঙে পড়েছিলেন তিনি। সেই মানসিক যন্ত্রণা থেকেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দেবলীনা। তবে সময়মতো চিকিৎসা পাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। এই মুহূর্তে মৃত্যুভয় কেটে গেলেও শারীরিক ও মানসিকভাবে এখনও ভীষণ দুর্বল গায়িকা। ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে রয়েছেন তিনি।

এই কঠিন সময়ে দেবলীনাকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন তার ঘনিষ্ঠ বন্ধু সায়ক চক্রবর্তী। সায়কের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, দেবলীনা চোখ তুলে তাকানোর চেষ্টা করছেন, কথা বলতেও কষ্ট হচ্ছে তাঁর। শরীর ভেঙে পড়লেও বেঁচে থাকার লড়াইয়ে নতুন করে সাহস খুঁজছেন তিনি। সায়ক দেবলীনাকে বোঝান যে এটি তাঁর জীবনের দ্বিতীয় সুযোগ এবং এবার নিজেকে আরও বেশি ভালোবাসতে হবে। নতুন উদ্যমে ফিরতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে হবে এবং খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক জীবনে ফেরার আশাও দেন তিনি।

সায়কের সঙ্গে আরও অনেক বন্ধু ও কাছের মানুষ হাসপাতালে গিয়ে দেবলীনাকে দেখে এসেছেন। তাঁদের উপস্থিতি গায়িকাকে কিছুটা মানসিক শক্তি দিলেও তাঁর চোখে মুখে এখনও স্পষ্ট অপেক্ষার ছাপ। দেবলীনা যে কাউকে দেখতে চেয়ে আছেন, তিনি তাঁর স্বামী প্রবাহ। পেশায় বিমানচালক হলেও এই কঠিন সময়ে স্বামী একবারও হাসপাতালে এসে খোঁজ নেননি বলে অভিযোগ উঠেছে। দেবলীনা বেঁচে আছেন কিনা, কেমন আছেন সেই প্রশ্নও নাকি করেননি প্রবাহ।

হাসপাতালের শয্যায় শুয়েও দেবলীনার কথায় উঠে এসেছে এক গভীর মানসিক দ্বন্দ্ব। তিনি জানিয়েছেন, জীবনে সবার শেষে নিজেকে ভালোবাসেন তিনি। তাঁর ভালোবাসার কেন্দ্রে এখনও স্বামী প্রবাহই। এত কষ্ট পাওয়ার পরেও সেই মানুষটিকেই ভালোবাসার কথা বলেছেন গায়িকা। এই বক্তব্যই আরও বেশি করে বুঝিয়ে দিচ্ছে দেবলীনার মানসিক অবস্থার গভীরতা এবং তাঁর ভেতরের ভাঙন।

আরও পড়ুনঃ দুর্ঘটনার কিছুদিন আগেই বন্ধু সায়কের সঙ্গে রত্ন কিনতে গিয়েছিলেন দেবলীনা! য’ন্ত্রণাময় জীবনে শান্তি খুঁজতেই রত্নের খোঁজ করছিলেন গায়িকা?

এই মুহূর্তে দেবলীনা আগের থেকে কিছুটা ভালো থাকলেও লড়াই এখনও অনেক বাকি। পরিবার বন্ধু এবং অনুরাগীদের ভালোবাসায় ধীরে ধীরে তিনি উঠে দাঁড়াবেন বলেই আশাবাদী সবাই। মানসিক যন্ত্রণা কখনও ছোট করে দেখা যায় না এবং এই ঘটনার মাধ্যমে আবারও সেই সত্য সামনে এসেছে। দেবলীনার দ্রুত আর সম্পূর্ণ সুস্থতা কামনা করছেন তাঁর ভক্তরা।

Back to top button