বেঙ্গালুরু যাত্রাপথেই গুরুতর অসুস্থ সুস্মিতা দে! বাতিল একাধিক অনুষ্ঠান! কি হয়েছে অভিনেত্রীর?

‘কথা’ ধারাবাহিক শেষ হলেও দর্শকের আলোচনায় এখনও জায়গা করে নিয়েছেন সুস্মিতা দে। সাহেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর সম্পর্ক এবং নতুন বছর একসঙ্গে কাটানো নিয়ে আগ্রহের শেষ নেই। বছরের শেষদিকে শহরের বাইরে ছিলেন অভিনেত্রী। সাহেবের পরিবারের সঙ্গে আনন্দে মেতে ওঠার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কৌতূহল আরও বেড়ে যায়।
কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই আচমকা বদলে যায় পরিস্থিতি। কলকাতায় ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি সুস্মিতার। সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় অভিনেত্রীর মাথায় ব্যথা পেয়েছে এবং সাহেব বরফ দিয়ে আরাম দেওয়ার চেষ্টা করছেন। এই দৃশ্য দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, তবে কি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
এর পর আরও একটি ভিডিও প্রকাশ্যে আসতেই উদ্বেগ বাড়ে দর্শকদের মধ্যে। বিষয়টি পরিষ্কার করতেই আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয় সুস্মিতার সঙ্গে। অভিনেত্রী নিজেই জানান, বেঙ্গালুরুতেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। জ্বর, সর্দি এবং কাশিতে ভুগছিলেন। সঙ্গে আবহাওয়ার পরিবর্তন শরীরকে আরও দুর্বল করে দেয় বলে জানান তিনি।
সুস্মিতার কথায়, এই অসুস্থতার কারণেই একাধিক অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। এমনকি সেই সময় কলকাতায় ফেরার মতো অবস্থাও ছিল না। তবে এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী। কলকাতায় ফিরে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি। চিকিৎসকের পরামর্শ মেনেই আপাতত কাজের চাপ কমিয়ে রেখেছেন।
আরও পড়ুনঃ ‘ওর স্বামী একবারও ফোন করেনি, ও বেঁচে আছে না ম’রে গেছে… মানতে পারছে না, বারবার কেঁদে ফেলছে বোন’- একবারও খোঁজ নেননি স্বামী প্রবাহ! মৃ’ত্যুর হাত থেকে রক্ষা পেলেও মানসিকভাবে আরও ভেঙে পড়েছে দেবলীনা! চোখে জল নিয়ে অকপটে দিদি শর্মিষ্ঠা!
বর্তমানে সুস্মিতা ব্যস্ত নিজের নাটকের মহড়ায়। টেলিভিশনের পর্দায় ‘কথা’ শেষ হলেও নতুন কোনও ধারাবাহিক শুরু করার পরিকল্পনা এখনই নেই বলে সাফ জানালেন তিনি। আপাতত নিজেকে সুস্থ রাখা এবং মঞ্চের কাজেই মন দিতে চান অভিনেত্রী। অনুরাগীরাও আশা করছেন, খুব শিগগিরই আবার পুরনো ছন্দে ফিরবেন সুস্মিতা।

