‘আমি একটা মিথ্যেকে বিক্রি করছি!’ কোন মিথ্যের কথা ফাঁ’স করলেন অভিনেতা রজতাভ দত্ত?

টলিপাড়ায় (Tollywood) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রজতাভ দত্ত (Rajatava Dutta)। বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। একের পর এক ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের মনের জায়গায় তৈরি করে নিয়েছেন। তাকে সব কটি ছবিতেই প্রায়, ভিলেন চরিত্র দেখা গিয়েছে। তিনি ভিলেন চরিত্রে এতটাই সাবলীল ভাবে অভিনয় করেন যার কারণে তাকে ছাড়া ভিলেন চরিত্রে অন্য কাউকেই ভাবতে পারেন না দর্শক।
এছাড়াও অভিনয়ের পাশাপাশি জি বাংলার এক সময়কার অত্যন্ত জনপ্রিয় কমেডি শো মিরাক্কেলে বিচারক হিসেবে বহু বছর ছিলেন রজতাভ। দীর্ঘ কয়েকটি সিজনে অভিনেতাকে ওই আসনে দেখা গিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে মিরাক্কেল বন্ধ হয়ে যাওয়ায় রজতাভকেও আর নতুনভাবে কোন রিয়েলিটি শো এর মঞ্চে দেখা যায়নি। নিজেকে বেশিরভাগ সময় কাজের মধ্যে রাখতে ভালবাসেন। লাইম লাইটে খুব একটা ধরা দেন না।
অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল শাস্ত্রী ছবিতে। এবারে খুব শীঘ্রই আবার দেবের রঘু ডাকাত ছবির হাত ধরে ফিরছেন অভিনেতা। ভিলেন চরিত্র গুলিতে বরাবরই ফাটিয়ে অভিনয় করেন তিনি। তবে পর্যায় যতই ভিলেনের অভিনয় করুক না কেন বাস্তবে কিন্তু একেবারে অন্যরকম একজন মানুষ রজতাভ দত্ত। সবসময় স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন। সত্যি তার কাছে কখনো লুকোছাপা থাকে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। সেখানে অভিনেতা নিজের অভিনয় জীবনের শুরুর দিকে বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন। জানিয়েছেন তার কিভাবে অভিনয় জগতে আশা, থিয়েটার টেলিভিশন বড় পর্দায় কিভাবে জায়গা তৈরি করে নেওয়া। কিন্তু অভিনয় জগতে আসার রাস্তা অনেক কঠিন ছিল সেই সময়। যার কারণে অনেক মিথ্যেকে বিক্রি করতে হয়েছে অভিনেতাকে। সে কথাও জানিয়েছেন রজতাভ। বর্তমান সময়ের অভিনয় পরিবেশ নিয়ে, বর্তমান ইন্ডাস্ট্রি কোনদিকে এগোচ্ছে সেই নিয়ে অভিনেতা বলেন এখন অনেকেই জানে যে কাজগুলো তারা করছে সেখানে ফাঁক রয়েছে, টিকে থাকার জন্য অনেকে মিথ্যে বিক্রি করছে।
আরও পড়ুনঃ ‘আমি, দেব বিশ্বাস করি…একটু অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি খবর পাবেন!’- পুজোয় দেশু জুটির প্রত্যাবর্তন! নীরবতা ভাঙলেন শুভশ্রী! কি জানালেন অভিনেত্রী?
কিন্তু এখানে কোন প্রসঙ্গে মিথ্যে বিক্রি করার কথা বলেছেন রজতাভ, কার কথাই বা বললেন সাক্ষাৎকারে? অভিনেতাকে প্রশ্ন করা হয় আগেকার দিনে যে শিক্ষার সম্মান দেওয়া হতো সেই সম্মানটা এখন বর্তমান প্রজন্মের মধ্যে দেখতে পান কিনা অভিনেতা। সেই প্রসঙ্গে রজতাভ বলেন, কখনো দেখি কখনো দেখি না। এখন আসলে মানুষ বড্ড ইনসিকিউর যার কারণে সেই সব থেকে কেউ অন্ধ বিশ্বাসে আংটি পড়ে, বিভিন্ন থানে গিয়ে মাথা ঠকে। এখন চারপাশটা এত অস্থির মানুষ যা করছে যা বলছে সেগুলো সব সময় বিশ্বাস হচ্ছে না। বা অনেকে জানে যেগুলো করছে সেগুলোর মধ্যে ফাঁক হয়েছে। তাই একটা মিথ্যেকে বিক্রি করছে। সেগুলো করতে গিয়ে তাদের আরো অনেকগুলো মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে। আসলে নিজের কথার মাধ্যমে বর্তমান প্রজন্ম যে কোন দিকে তলিয়ে যাচ্ছে সেই পরিস্থিতির কথাই তুলে ধরেছেন অভিনেতা।

