বছরের শুরুতেই দর্শকদের চমকে দিলেন সুদীপ-অনিন্দিতা! প্রথমবার প্রকাশ্যে ছোট্ট মেয়ের মুখ! মেয়ের কি নাম রাখলেন তারকা দম্পতি?

নতুন বছরের শুরুতেই অনুরাগীদের জন্য একরাশ সুখবর দিলেন টেলিপাড়ার জনপ্রিয় দম্পতি অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে প্রেম, তার পর বিয়ে—এই জার্নি তাঁদের অনুরাগীদের কাছে বরাবরই বিশেষ। বিয়ের কয়েক বছর পর তাঁদের সংসারে আসে এক ফুটফুটে কন্যাসন্তান। তবে এতদিন ধরে মেয়ের মুখ আড়ালেই রেখেছিলেন এই তারকা দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই মেয়ের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নিলেও, কন্যার মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা। অনুরাগীরা বারবার অনুরোধ জানালেও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন অনিন্দিতা ও সুদীপ। সন্তানের ব্যক্তিগত পরিসর বজায় রাখাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। ফলে কৌতূহল বাড়ছিল, কবে দেখা মিলবে খুদের মুখের।

অবশেষে নতুন বছরে সেই অপেক্ষার অবসান ঘটালেন অনিন্দিতা। কন্যার জন্মের সাত মাস পূর্ণ হওয়ার পর একগুচ্ছ ছবি পোস্ট করে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। শুধু তাই নয়, ছবির সঙ্গে জানালেন কন্যার নামও। সুদীপ ও মেয়ের সঙ্গে ছবি ভাগ করে নিয়ে অনিন্দিতা লেখেন, সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, ভালো কাটুক ২০২৬। ভালোবাসা, তিষ্যা এবং পরিবার।

এই পোস্টের মাধ্যমেই জানা গেল, দম্পতির আদরের কন্যার নাম তিষ্যা। বাংলা অভিধান অনুযায়ী তিষ্য শব্দের অর্থ নক্ষত্র, যা পুষ্যা নক্ষত্র নামেও পরিচিত। লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে তিষ্য থেকে তিষ্যা নামটি রাখা হয়েছে। নামের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে একরাশ আকাশ আর আলো।

আরও পড়ুনঃ ‘আমায় ভুল বুঝে দূরত্ব বাড়িয়েছে…এখন ও নিজের জীবনে ভালো আছে, আমিও ভালো আছি’- কার চলে যাওয়ায় মর্মাহত সায়ক চক্রবর্তী? বছরের শুরুতেই সমস্ত দুঃখ ভাগ করে নিলেন অভিনেতা!

নতুন বছরের প্রথম দিনেই তিষ্যার ছবি দেখে আনন্দে ভাসছেন অনুরাগীরা। সাদা কালো রঙের মিল থাকা পোশাকে তিনজনকে দারুণ মানিয়েছে বলে মত নেটপাড়ার। তবে সবচেয়ে বেশি আলোচনা চলছে তিষ্যাকে দেখতে কার মতো হয়েছে তা নিয়ে। বেশিরভাগ অনুরাগীরই মত, ছোট্ট তিষ্যা যেন পুরো বাবার মুখ কেটে বসানো।

Back to top button