আবার সম্পর্কে চির জনপ্রিয় টলি অভিনেত্রীর, ছবি মুক্তির পরপরই কী এমন ঘটলো প্রেমিকের সাথে?

টলিপাড়ার পরিচিত এক মুখ হল ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। যাঁর ব্যক্তিগত জীবন খুবই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দীর্ঘস্থায়ী হচ্ছে না কোনো সম্পর্কই। পূর্বে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) সাথে মাখো মাখো প্রেম থাকা সত্ত্বেও ভেঙে গিয়েছে সম্পর্ক। তবে সম্প্রতি আবারো সম্পর্কে ভাঙন অভিনেত্রী ঋতাভরীর। কার সাথে বিয়ে হওয়ার কথা ছিল ঋতাভরীর? চলুন বিষয়টা সবিস্তারে জেনে নেওয়া যাক।

প্রথম থেকেই ভক্তদের মন কেরছে এই অভিনেত্রী। “ওগো বধূ সুন্দরী” (Ogo Bodhu Sundari) ধারাবাহিকের মাধ্যমে গ্ল্যামার জগতে পা রাখেন ঋতাভরী। ইতিমধ্যে বলিউডেও কাজ করে ফেলেছেন ঋতাভরী (Ritabhari)। তবে সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী। নিজেই প্রকাশ্যে এনেছিলেন তাঁর নতুন সম্পর্কের কথা।

সূত্রের খবর জানা গিয়েছে, টলিপাড়ার চর্চিত লাভ স্টোরিগুলির মধ্যে এক অন্যতম লাভ স্টোরি হল সৃজিত-ঋতাভরী (Srijit-Ritabhari)-র লাভ স্টোরি। তবে সেই সম্পর্ক এখন অতীত। চিকিৎসক তথাগত চ্যাটার্জি (Tathagata Chatterjee)-র সাথে অনেকদিন হল নাম জড়িয়েছে ঋতাভরীর। অভিনেত্রী নিজেই সেই সম্পর্কের কথা সকলকে জানিয়েছিলেন। এমনকি চলতি বছরে আইনি মতে সেই সম্পর্ক বৈবাহিক সম্পর্কে পরিণতি হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি অভিনেত্রীর সেই সম্পর্ক ভাঙতে বসেছে এমনটাই জল্পনা রয়েছে।

প্রথম প্রথম নিজেদের সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপা ছিল না তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যেত তাদের। বেশ কিছুদিন একত্রে সহবাস করেছিলেন ঋতাভরী এবং তথাগত। তাহলে হঠাৎ কী জন্য এমন ফাটল ধরল সম্পর্কে? তথাগত একজন চিকিৎসক অন্যদিকে ঋতাভরী নায়িকা, একটি বড়সড় ব্যবসায়ী পরিবারের ছেলে তথাগত, যতদূর শোনা যাচ্ছে ছেলের পরিবার থেকেই নাকি অমত প্রকাশ করেছে। তবে আদতে কী হয়েছে সেই জল্পনা এখনো পরিষ্কার হয়নি ভক্তদের সামনে।

শেষ কয়েক মাসে তাঁদের একসঙ্গে দেখা যায়নি কোথাও। আর তারপর থেকেই এই জল্পনা আরও পাকা হয়েছে। তবে এই প্রসঙ্গে কোনও কথাই বলেন নি নায়িকা। মাঝে একসঙ্গে বিদেশে ছুটিও কাটাতে গিয়েছিলেন তাঁরা। তবে বর্তমানে দূরত্ব যে ভালই বেড়েছে, তা অনেকেই মনে করছেন। খুব শীঘ্রই মুক্তি পাবে নায়িকার ছবি। আগে তাঁর ছবির প্রচারেও এক দু’বার দেখা মিলেছে তাঁর প্রেমিকের। এ বারে অবশ্য তেমনটা দেখা যাচ্ছে না। তবে এ বিষয়ে আপাতত দু’জনের কেউই কোনও কথা বলেননি।

Back to top button