শ্রাবন্তীর কোলে ছোট্ট বাচ্চাকে দেখে নেটিজেনদের মনে হাজারো প্রশ্ন! ‘আবার কবে মা হলে গো?’, চিন্তায় রাতে ঘুম হচ্ছে না নেটিজেনদের

শ্রাবন্তী চ্যাটার্জী সবসময়ই নেটিজেনদের কটাক্ষের প্রথম শাড়িতে থাকে। তার ব্যক্তিগত জীবন নিয়েই একাধিকবার সমালোচনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। এছাড়া সোশ্যাল মিডিয়ায় তার শেয়ার করা একাধিক পোস্টে নেটিজেনরা গিয়ে নানান কটাক্ষ করে আসেন।
এবার এমনই কটাক্ষ করেছেন শ্রাবন্তীর একটি ছবিকে ঘিরে। যেখানে শ্রাবন্তীকে একটি অফ সোল্ডার ব্ল্যাক ড্রেসে দেখা যাচ্ছে সঙ্গে রয়েছে একটি ছোট মিষ্টি বাচ্চা ছেলে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শেয়ার করতেই একাধিক কটাক্ষ ধেয়ে এসছে শ্রাবন্তীকে ঘিরে। তাকে বলা হয়েছে, “এটা কার ছেলে? আর তিনি বা আবার কবে মা হলেন?”
বর্তমানে শ্রাবন্তী চ্যাটার্জির তৃতীয়বারের বিবাহ বিচ্ছেদ থেকে নতুন করে অভিরূপের সঙ্গে সম্পর্কে জড়ানো সবকিছু নিয়েই সমালোচিত হতে হয় নেট মাধ্যমে। এমনকি তার ছেলে ঝিনুক এবং ছেলের বান্ধবী দামিনীকে নিয়েও একাধিক মন্তব্যের শিকার হতে হয়েছে তাকে। কিন্তু এবার এই বাচ্চাটিকে নিয়ে জল ঘোলা হয়েছে নেট মাধ্যমে।
তবে আসলে বাচ্চাটি কে? সে বিষয়ে জানতে গেলে আপনাকে আগে জানতে হবে শ্রাবন্তীর দিদি স্মিতা চ্যাটার্জীর নামে। স্মিতা চ্যাটার্জি হলেন আর এক টলিউড অভিনেত্রী। যাকে খুব একটা অভিনয় জগতে না দেখা গেলেও তিনি “শপথ” বলে একটি ছবি করেছিলেন এবং কয়েকটা ধারাবাহিকেও তাকে দেখতে পাওয়া গিয়েছিল। তারপরে ২০১৬ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং গত বছর সেপ্টেম্বর মাসে তার একটি ছোট্ট পুত্র সন্তান হয়।ছোট বাচ্চাটির নাম সিরিশ।
সম্প্রতি তারই জন্মদিনের পার্টিতে ব্ল্যাক অফ সোল্ডার থাইস্লিট ড্রেসটিতে দেখতে পাওয়া যায় শ্রাবন্তীকে। বলাই বাহুল্য তাকে খুবই দেখতে সুন্দর লাগছিল।নেটিজেনরা তাকে একাধিক ভাবে কটাক্ষ করলেও তার বহু অনুগামী তার সুখ্যাতি করেছে। তার অনুগামীরা তার বনপোকে দেখে বলেছে অনেকটা শ্রাবন্তীর মতোই দেখতে বাচ্চাটি।

