‘আমি বারণ করছি, করবেন না’- SIR আবহে লাইভে এসে উষসীর স্পষ্ট বার্তা! সরকারের পদক্ষেপ নিয়ে কি বললেন অভিনেত্রী?

সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে বরাবরই পিছপা নন অভিনেত্রী উষসী চক্রবর্তী। সামাজিক রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক নানা ইস্যুতে তাঁর বক্তব্য বারবার আলোচনায় এসেছে। এবার শীতের মরশুমে একেবারে অন্যরকম বিষয় নিয়ে লাইভে এসে কথা বললেন তিনি। SIR আবহে মজার ছলে হলেও উষসীর বক্তব্য শুনে অনেকেই হেসে কুটিকুটি হয়েছেন আবার অনেকেই তাঁর কথায় সমর্থন খুঁজে পেয়েছেন। সাধারণ মানুষের উদ্দেশে তাঁর এই বার্তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
উষসী আগেও বহুবার স্বীকার করেছেন যে তিনি প্রবল শীতকাতুরে। শীত পড়লেই তাঁর একমাত্র ইচ্ছে লেপের ওমে নিজেকে মুড়িয়ে রাখা। কাজকর্ম যতটা সম্ভব কমিয়ে দেওয়াই তাঁর অভ্যাস। এমনকি শীতকালে স্নান করাও যে তাঁর একেবারেই পছন্দ নয় তা লুকোনোর চেষ্টা করেননি তিনি। তাঁর মতো বহু মানুষই যে ঠান্ডার সময় স্নান এড়িয়ে চলতে চান সেই কথাও অকপটে মেনে নিয়েছেন অভিনেত্রী।
এই কারণেই শীতকালে স্নান নিয়ে সমাজের নানা চাপের বিরুদ্ধে সরব হয়েছেন উষসী। লাইভে এসে তিনি স্পষ্ট বলেন পৌষের কনকনে ঠান্ডায় স্নান করার জন্য কারও জোরাজুরির কাছে নতিস্বীকার করা উচিত নয়। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজন কেউ যদি চাপ দেন তাহলেও না বলার সাহস রাখতে বলেন তিনি। নিজের শরীর নিজের আরাম সবার আগে এমন বার্তাই দিতে চেয়েছেন অভিনেত্রী।
উষসী আরও জানান তিনি নিয়মিত পার্লারে গিয়ে শ্যাম্পু করান পেডিকিয়োর ম্যানিকিয়োরও করান। তা সত্ত্বেও কেন প্রতিদিন স্নান করতেই হবে তার কোনও যুক্তিসঙ্গত কারণ তিনি খুঁজে পান না। মজার ছলে তিনি এমনও বলেন শীতকালে স্নান করার বিষয়টি আইন করে নিষিদ্ধ করা উচিত। তাঁর এই মন্তব্য ঘিরে হাসির রোল পড়ে যায় লাইভে।
আরও পড়ুনঃ বর্ষবরণের রাতে এক ফ্রেমে প্রতীক ও সোনামণি! প্রেমের আবহেই নতুন বছরের নতুন শুরু! তবে কি এই বছরেই এক হতে চলেছে চার হাত?
তবে পুরোপুরি মজা করেই থেমে থাকেননি উষসী। যাঁরা নানা কারণে শীতে স্নান করতে বাধ্য হচ্ছেন তাঁদের জন্যও দিয়েছেন অভিনব টিপস। তিনি বলেন মনে মনে স্নান করে নেওয়া যেতে পারে অথবা বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের উপর একটু জল ছিটিয়ে নিলেই নাকি স্নান সম্পন্ন। উষসীর এই বক্তব্যে যেমন হাসি তেমনি শীতকাতুরে মানুষদের মনে খানিক স্বস্তিও এনে দিয়েছে।

