যন্ত্রণার আড়ালেই চলছে শ্যুটিং! কান্না লুকিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী! দর্শকদের কাছে অকপটে শ্রুতি দাস!

ছোটপর্দার সাহসী ও স্পষ্টভাষী অভিনেত্রী শ্রুতি দাস বরাবরই নিজের মতামত প্রকাশে পিছপা হন না। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটায় নিশা চরিত্রে তাঁর উপস্থিতি শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু। দুই বোনের গল্পে তাঁকে বারবার পার্শ্ব অভিনেত্রী হিসেবে চিহ্নিত করার চেষ্টা হলেও শ্রুতি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি এই গল্পের দ্বিতীয় নায়িকা নন। ধারাবাহিকের টানটান চোর পুলিশ ট্র্যাক এবং নতুন চরিত্রের আগমনে গল্প যেমন জমে উঠেছে, তেমনই শ্রুতিও রয়েছেন চর্চার শীর্ষে।

সম্প্রতি ধারাবাহিকের এক বিশেষ পর্বে বুড়ির ছদ্মবেশে পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়াতে দেখা যায় নিশাকে। সেই দৃশ্য সম্প্রচার হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় কটাক্ষ। কেউ দৌড়ের ভঙ্গি নিয়ে হাসাহাসি করেন, কেউ আবার কটূক্তি করে লেখেন অভিনেত্রীর ওজন বেড়ে যাওয়ার কথা। কচ্ছপের সঙ্গে তুলনাও টানা হয়। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়ে যায় এবং ট্রোলের বন্যায় ভাসতে থাকেন শ্রুতি।

এই সব মন্তব্য দীর্ঘদিন উপেক্ষা করলেও অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। ফেসবুকে একটি আবেগঘন ক্ল্যারিফিকেশন পোস্টে তিনি জানান, ২০১৮ সালে কাটোয়ায় ঘটে যাওয়া একটি বাইক দুর্ঘটনায় তাঁর বাঁ পায়ে গুরুতর আঘাত লাগে। সেই দুর্ঘটনা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছে। এরপর থেকেই তিনি সফট টিস্যু ইনজুরি ও হেমাটোমার সমস্যায় ভুগছেন, যা পুরোপুরি সেরে ওঠার মতো নয়।

শ্রুতি আরও লেখেন, দীর্ঘদিন চিকিৎসা চলেছে এবং এখনও মাঝেমধ্যে ফিজিওথেরাপির প্রয়োজন হয়। বাঁ পায়ে ব্যালেন্সের সমস্যা, কোমরের L4 L5 অংশের জটিলতা তাঁর চলাফেরাকে কঠিন করে তুলেছে। পা বেঁকে যাওয়া, শিরায় টান ধরা, পা ফুলে যাওয়া বা নীল হয়ে যাওয়া তাঁর কাছে দৈনন্দিন বাস্তবতা, বিশেষ করে শীতকালে। তবুও অভিনয়ের দায়বদ্ধতা থেকে অনেক দৃশ্য তাঁকে শারীরিক কষ্ট নিয়েই করতে হয়।

আরও পড়ুনঃফের ছোটপর্দায় ফিরছে দর্শকদের প্রিয় জুটি শন-সৃজলা! কোথায়, কবে দেখা যাবে এই জুটিকে?

সবশেষে অভিনেত্রী জানান, দর্শক নিশাকে ভালোবাসেন বলেই তাঁর সবকিছু নিখুঁত দেখতে চান, কিন্তু কিছু সীমাবদ্ধতা তাঁর হাতে নেই। আজ পর্যন্ত এই অজানা গল্প প্রকাশ না করলেও নিশাকে নিয়ে যাঁরা চিন্তিত, তাঁদের শ্রুতির সত্যিটা জানা জরুরি বলেই মনে করেছেন তিনি। এই পোস্টের পর অনুরাগীরা একসঙ্গে তাঁর পাশে দাঁড়িয়েছেন। কারও বার্তা, শরীরের যত্ন নাও, আবার কারও মতে, তুমি লম্বা রেসের ঘোড়া, লড়াই চালিয়ে যাও।

Back to top button