নতুন বছরে নতুন চমক! জোয়ার ভাটায় নতুন মোড়! উজির দাদার মৃ’ত্যুর পিছনে রয়েছে ঋষি? প্রকাশ্যে নায়কের অন্ধকার অতীত!

নতুন বছরের শুরুতেই জোয়ার ভাটা ধারাবাহিকের গল্পে বড়সড় মোড়। বর্তমান গল্প অনুযায়ী ধীরে ধীরে ঋষির প্রতি আস্থা ফিরছে উজির মনে। অতীতের যন্ত্রণা ভুলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সে। অন্যদিকে নিশার মন কিন্তু এখনও কঠিন। তার দৃঢ় বিশ্বাস, বাবার মৃত্যুর জন্য একমাত্র দায়ী ঋষিই। এই বিশ্বাস আর অবিশ্বাসের টানাপোড়েনে দুই বোনের সম্পর্কেও তৈরি হয়েছে স্পষ্ট দূরত্ব, যা গল্পকে আরও আবেগঘন করে তুলেছে।

এই টানটান পরিস্থিতির মাঝেই প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো, যা দর্শকদের রীতিমতো চমকে দিয়েছে। নতুন বছরের আনন্দ উদযাপন করতে ঋষি এবং উজি যায় একটি বিলাসবহুল পাবে। উজি চাইছে ঋষির সমস্ত পুরনো দুঃখ ভুলিয়ে নতুন করে জীবন শুরু করতে। কিন্তু সে বুঝতে পারে না, যে অতীতকে সে ভুলিয়ে দিতে চাইছে সেই অতীতেই লুকিয়ে রয়েছে তার নিজের জীবনের সবচেয়ে বড় সত্য।

পাবের ভেতরে জায়েন্ট স্ক্রিনে হঠাৎই ভেসে ওঠে পাঁচ বছর আগের এক ভয়াবহ দৃশ্য। সেখানে দেখা যায় একটি দুর্ঘটনায় ভুলবশত ঋষির হাতেই উজির দাদার মৃত্যু ঘটে। এই দৃশ্য দেখে মানসিকভাবে ভেঙে পড়ে ঋষি। আর উজি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। এতদিন যাকে সে বিশ্বাস করতে শুরু করেছিল, তার সঙ্গেই জড়িয়ে আছে এমন এক মর্মান্তিক ঘটনা।

এই ঘটনার নেপথ্যে যে নিশার হাত রয়েছে, তা দর্শকদের বুঝতে বাকি থাকে না। নিশা প্রাণপণ চেষ্টা করছে ঋষিকে শাস্তি দিতে। তবে প্রশ্ন একটাই, সত্যিই কি ঋষির কোনও দোষ ছিল না। এই সত্য কি নিশা কোনওদিন মেনে নিতে পারবে। নাকি উজিও এবার বোনের মতোই ঋষিকে অবিশ্বাস করতে শুরু করবে। ভুল বোঝাবুঝি থেকে শুরু হওয়া এই গল্প দিন দিন আরও জটিল রূপ নিচ্ছে।

আরও পড়ুনঃ মৃ’ত্যুর দৃশ্যে অভিনয়, তারপরেই বাস্তবের অন্ধকার! শ্যুটিং ফ্লোর থেকে নেমেই নিঃশব্দ বিদায়! কেন নিজেকে শেষ করে দিলেন জনপ্রিয় অভিনেত্রী?

সব মিলিয়ে বলা যায়, আগামী দিনে ঋষিকে ঘিরেই উজি এবং নিশার দ্বন্দ্ব আরও তীব্র হতে চলেছে। এই আবেগঘন গল্পে মুখ্য চরিত্রে আরাত্রিকা থাকলেও প্রথম দিন থেকেই নিশার চরিত্রে শ্রুতি দাস দর্শকদের মন জয় করেছেন। সেকেন্ড লিড হিরোইন হওয়া নিয়ে কটাক্ষ এলেও নিজের শক্তিশালী অভিনয়ের মাধ্যমে বারবার তার জবাব দিয়েছেন শ্রুতি। নতুন বছরে জোয়ার ভাটা যে আরও বড় চমক নিয়ে আসছে, তা এখনই স্পষ্ট।

Back to top button