বিরাট দুঃসংবাদ! বছরের শেষে আনন্দের মাঝেই শোক! প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন বরুণ ধাওয়ান!

বছরের শেষ প্রান্তে যখন চারদিকে উৎসবের আমেজ, তখনই বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জীবনে নেমে এল গভীর শোকের ছায়া। রবিবার ২৯ ডিসেম্বর তিনি হারালেন তাঁর অত্যন্ত প্রিয় শারমেয় অ্যাঞ্জেলকে। পরিবারের একজন সদস্যের মতো করে যাকে আগলে রেখেছিলেন, সেই পোষ্যকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই এই দুঃসংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন বরুণ।
বরুণ ধাওয়ান বরাবরই তাঁর পোষ্যদের সঙ্গে গভীর সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন। ব্যস্ত শুটিংয়ের মাঝেও তিনি পোষ্যদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এবং সেই মুহূর্তের ছবি ভিডিও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অ্যাঞ্জেলকে হারানোর খবর জানাতে গিয়ে বরুণ একটি পুরনো ভিডিও পোস্ট করেন। সেই পোস্টে আবেগঘন বার্তায় তিনি লেখেন, শান্তিতে ঘুমাও অ্যাঞ্জেল, আজ স্বর্গে আরও এক এঞ্জেল যোগ দিল। পাশে থাকার জন্য এবং আমার জীবনের অংশ হয়ে ওঠার জন্য ধন্যবাদ।
এই পোস্ট প্রকাশ্যে আসতেই শোকবার্তায় ভরে ওঠে কমেন্ট বক্স। বলিউডের একাধিক তারকা বরুণের কষ্টে পাশে দাঁড়িয়েছেন। শিল্পা শেট্টি তাঁর প্রতি সমবেদনা জানিয়েছেন। অনৈতা শ্রফ আদাজানিয়া লিখেছেন শুনে খুব খারাপ লাগল। মৌনি রায় সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী বরুণের পোস্টে মন্তব্য করে তাঁর এই কঠিন সময়ে সাহস জুগিয়েছেন।
শুধু তারকারাই নন, অসংখ্য অনুরাগীও বরুণের কষ্টে শামিল হয়েছেন। অনেকেই মন্তব্য করে জানিয়েছেন, পোষ্য হারানোর যন্ত্রণা কতটা গভীর হতে পারে তা তাঁরা বুঝতে পারেন। একজন প্রাণপ্রেমী মানুষ হিসেবে বরুণ যে কতটা আবেগ দিয়ে অ্যাঞ্জেলকে ভালোবাসতেন, তা তাঁর লেখাতেই স্পষ্ট। বছরের একেবারে শেষ সময়ে এমন প্রিয় সঙ্গীকে হারানো যে তাঁকে ভেতরে ভেতরে ভেঙে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ ‘প্রেমটা যদি হয়েও থাকে…’- পর্দার রসায়ন কি বাস্তবেও? ঋষি উজির জুটিকে ঘিরে টলিপাড়ায় কৌতূহল!
প্রসঙ্গত, এক পুরনো সাক্ষাৎকারে বরুণ ধাওয়ান নিজেই বলেছিলেন, তাঁর পোষ্য জোয়িকে পাওয়ার পর ব্যক্তিগতভাবে তিনি অনেক বদলে গিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যেখানে পোষ্যের জন্য সবকিছু করতে পারেন। বরুণ স্পষ্ট করে বলেছিলেন, তাঁর কাছে কুকুর এবং সন্তানের মধ্যে কোনও পার্থক্য নেই। সেই কারণেই অ্যাঞ্জেলের প্রয়াণ অভিনেতার জীবনে যে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে, তা সহজেই অনুভব করা যায়।

