‘প্রেমটা যদি হয়েও থাকে…’- পর্দার রসায়ন কি বাস্তবেও? ঋষি উজির জুটিকে ঘিরে টলিপাড়ায় কৌতূহল!

ধারাবাহিকে ঋষি ও উজিরের সম্পর্ক ধীরে ধীরে বদলাতে শুরু করায় দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে আসা উজিরের মনে ঋষির প্রতি তৈরি হচ্ছে আলাদা টান ও দুর্বলতা। গল্পের এই আবেগঘন মোড় দর্শকের মনে জায়গা করে নিয়েছে খুব সহজেই। অনেকে ইতিমধ্যেই এই জুটিকে পছন্দের তালিকায় তুলে নিয়েছেন।
পর্দার এই রসায়নের মাঝেই বাস্তব জীবনেও শুরু হয়েছে নানা গুঞ্জন। ঋষি ও উজির চরিত্রে অভিনয় করা অভিষেক বীর শর্মা এবং আরাত্রিকা মাইতির সম্পর্ক নাকি শুধু সহকর্মীর মধ্যে সীমাবদ্ধ নেই এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। তাঁদের অফস্ক্রিন মুহূর্ত এবং পারস্পরিক বোঝাপড়া দেখে অনেকেই ধরে নিয়েছেন বন্ধুত্বের বাইরে কিছু একটা রয়েছে।
এই গুঞ্জন আরও জোরালো হয় আরাত্রিকার জন্মদিনকে কেন্দ্র করে। কয়েকদিন আগে জোয়ার ভাঁটা ধারাবাহিকের পুরো টিম মন্দারমণিতে পিকনিকে গিয়েছিল। সেখানেই সমুদ্র সৈকতে জন্মদিন পালন করেন আরাত্রিকা। সেই সময় অভিষেক ও আরাত্রিকার একটি বিশেষ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় জল্পনা।
জন্মদিনে আরাত্রিকাকে বিশেষ উপহারও দেন অভিষেক। তিনি একটি পোলারয়েড ক্যামেরা উপহার দেন, যা অনেকের চোখে ছিল বেশ ব্যক্তিগত ও আবেগঘন। এই সব ঘটনার পরেই প্রশ্ন ওঠে, তবে কি দুজনের সম্পর্ক শুধুই বন্ধুত্বে আটকে নেই। দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায়।
আরও পড়ুনঃ নতুন বছরের আগেই রাজনীতির মঞ্চে টলি তারকা! কারা নাম দেবেন আগামী বিধানসভা ভোটে? ডাক এসেছে উষসী চক্রবর্তীর? কি বলছেন অভিনেত্রী?
তবে সমস্ত গুঞ্জনে ইতি টানতে দুজনেই মুখ খুলেছেন। অভিষেক জানিয়েছেন, আরাত্রিকার সঙ্গে তাঁর বহু বছরের বন্ধুত্ব এবং একসঙ্গে কাজ করার ইচ্ছাই তাঁদের কাছাকাছি এনেছে। অন্যদিকে আরাত্রিকা স্পষ্ট করে বলেছেন, কেরিয়ারই এখন তাঁর একমাত্র অগ্রাধিকার। প্রেম বন্ধুত্ব নষ্ট করে দেয় বলেই তিনি বিশ্বাস করেন, তাই বন্ধুত্বেই সুখী তাঁরা।

