আঁড়ি পেতে কৌশিকী জগদ্ধাত্রীর কথা শুনলো কে? আবার নতুন কোন বিপদ আসতে চলেছে! টিভির আগেই ফাঁস আসন্ন পর্ব

প্রচণ্ড গরমে বেহাল অবস্থা গোটা কলকাতার। টেলিপাড়ার অভিনেতাদেরও এই গরমের মধ্যেই শ্যুট করতে হচ্ছে। চলতি সপ্তাহে TRP-র নিরিখে এগিয়ে রয়েছে জগদ্ধাত্রী। বর্তমানে এই ধারাবাহিকে সাংভির বিয়ের ট্র্যাক চলছিল। স্বাভাবিকভেই ভারী শাড়ি এবং চড়া মেকআপ করে দিনের পর দিন শট দিতে হচ্ছে জি বাংলার এই সিরিয়ালের অভিনেত্রীদের। এবার সেই ট্র্যাক ছেড়ে অন্যদিকে মোর নিল জগদ্ধাত্রী।
শুরু থেকেই ধারাবাহিকটিকে বেশ পছন্দ করছেন দর্শকরা। জগদ্ধাত্রীর সৌন্দর্য, কথা বলা, হাঁটা চলা, এবং মারপিট সব মিলিয়ে যেন ফুল প্যাকেজ উপহার দিচ্ছে ধারাবাহিক নির্মাতারা। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে জগদ্ধাত্রীর জীবনে। আর অনেক ধৈর্য ধরে সেগুলির মীমাংসা করে চলেছে জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল।
জগদ্ধাত্রীর ননদ সাংভির দিয়ে জুড়ে ঘটে গেল এক অস্বাভাবিক অপরিকল্পনীয় ঘটনা। গোটা বিয়ে জুড়ে যেন এক অজানা মারণ খেলায় মেতেছিল জগদ্ধাত্রী ও তার প্রতিপক্ষ। সেখান থেকে একের পর এক দুর্ঘটনা কে প্রতিরোধ করে সবাইকে সুরক্ষিত রেখেছে জগদ্ধাত্রী। আর শুরু থেকে শেষ অব্দি জগদ্ধাত্রীর কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সাহায্য করে গেছে স্বয়ম্ভূ।
জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বের ঝলক দেখে প্রায় মাথা ঘুরে যাওয়ার দর্শকদের। জগদ্ধাত্রী বাড়িতেই লুকিয়ে রয়েছে এক অজানা শত্রু যে আড়ালে থেকে সবটা বুঝে নিচ্ছে, জগদ্ধাত্রী কোথায় যেতে পারে কি করতে পারে, তার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সবটা মেপে নিচ্ছে সেই অজানা শত্রু। কে এই অজানা শত্রু? তবে কি এটাও উৎসবের কোনও কারসাজি?
পরবর্তী পর্বে দেখা যাবে কৌশিকীর সঙ্গে একটি ঘরে কথা বলছে জগদ্ধাত্রী। সেই মুহূর্তে জগদ্ধাত্রী রয়েছে জ্যাস সান্যাল এর বেশে। কথায় কথায় রূপসা তাকে এমন কিছু বলে যার প্রত্যুত্তরে জগদ্ধাত্রী বলে “বরদি এটা কিন্তু প্রশ্ন করার কথা ছিল না” তখনই রুপসা বুঝতে পারে, কেউ একজন লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছে, আর তার আভাস পায় জগদ্ধাত্রীও। কে এই ব্যক্তি কেনই বা সে জগদ্ধাত্রীদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল? সেই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে জগদ্ধাত্রী পরবর্তী পর্ব।

