আবার জি বাংলায় ফিরছে রিমলির জুটি! জন ইধিকা দুজনকে একসাথে ছোট পর্দায় আসতে দেখে খুশি ভক্তরা 

বাংলা বিনোদন জগতের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। তাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই সমস্ত কাজ সেরে টিভির রিমোর্ট নিয়ে সবাই মিলে বসে পড়েন টিভির সামনে। পছন্দের তারকাদের টিভির পর্দায় না দেখা অবধি গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের । সকলের পছন্দের এমনই একটি মেগা সিরিয়াল হল জি বাংলার ‘রিমলি’। অনেকেই মনে করেন সিরিয়াল মানেই সাংসারিক কূট-কচালি আর শ্বাশুড়ি বৌমার ষড়যন্ত্র।

কিন্তু আদতে সিরিয়াল মানেই একঘেয়ে গল্প নয়, এটা একেবারেই ভুল ধারণা। কিছু কিছু সিরিয়াল এমন হলেও সবগুলোই কিন্তু তা নয় হয়। জি বাংলার পর্দায় আসা এমনই একটি নতুন ধারাবাহিক ছিল রিমলি। কৃষক পরিবারের গল্প বলতেই শুরু হয়েছিল এই সিরিয়াল। খুব বেশিদিন টিকে থাকতে পারেনি রিমলী।সিরিয়ালের টিআরপি একেবারে তলানিতে ঠেকেছিল।

টিআরপি রেটিংয়ের ভিত্তিতে জি বাংলার সবচেয়ে কমজোর সিরিয়াল ছিল রিমলি। তাই কোনো রকম ঝুঁকি না নিয়েই সিরিয়ালের স্লট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। তাই অ্যাক্রোপলিশ এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় তৈরি এই ধারাবাহিককে প্রাইমটাইম থেকে একেবারে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছিল গভীর রাতের অর্থাৎ সাড়ে এগারোটার স্লটে।

শেষ হয়েছে বেশ কিছুদিন হলো, বর্তমানে কী করছেন রিমলি ধারাবাহিকের নায়ক জন এবং নায়িকা ইধীকা? শোনা যাচ্ছে জি বাংলার হাত ধরে পুনরায় টেলিভিশন জগতে ফিরতে চলেছে রিমলি ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি। তবে কি কোন নতুন ধারাবাহিকে আগমন ঘটছে তাদের নাকি শেষ হয়ে যাওয়া ধারাবাহিকের রেস টেনে আসতে চলেছে রিমলি সিজন ২?

না এর মধ্যে কোনটাই নয়। নতুন ধারাবাহিকের আগমন ঘটছে না তাদের। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি তাদেরকে আবার কোন ধারাবাহিকে ভিন্ন ভিন্ন অথবা আবার একসাথে একই জুটি হিসেবে দেখতে পাওয়া যাবে। বর্তমানে জি বাংলার রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের পর্দার আসছে রিমলি ধারাবাহিকের জন এবং ইধিকা। পুনরায় তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা দর্শক।

Back to top button