লগ্নজিতার পর এবার মধুবন্তী! গান গাইতে উঠে চরম হে’নস্থার শিকার গায়িকা! মঞ্চে গান গাইতেই কেড়ে নেওয়া হল মাইক্রোফোন!

সম্প্রতি সংগীত জগতের পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হলেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়। মঞ্চে গান গাইতে গিয়ে শিল্পীর উপর এই ধরনের আচরণ যে কতটা অস্বস্তিকর এবং ভয়ের, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নদীয়ার মাজদিয়া কৃষ্ণগঞ্জ এলাকায় আয়োজিত লালন উৎসবে লোকসংগীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মধুবন্তীকে। ২১ ডিসেম্বর মঞ্চে উঠে তিনি তাঁর পরিচিত ধারার গান পরিবেশন করছিলেন। সব কিছু স্বাভাবিকই চলছিল। দর্শকরাও মন দিয়ে শুনছিলেন। কিন্তু পরিস্থিতি বদলে যায় একেবারে মুহূর্তের মধ্যে। একটি গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অপ্রত্যাশিত ঘটনা ঘটে।

তোমরা কুঞ্জ সাজাও গো গানটি শেষ হতেই দর্শক আসন থেকে এক ব্যক্তি হঠাৎ মঞ্চে উঠে আসেন। সকলকে অবাক করে দিয়ে তিনি গায়িকার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। তাঁর অভিযোগ ছিল জাতপাত সংক্রান্ত কোনও গান এখানে গাওয়া যাবে না। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়ে অস্বস্তি ও ক্ষোভ।

তবে বড়সড় অঘটন এড়ানো সম্ভব হয় আয়োজকদের তৎপরতায়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মেলা প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। মাইকে বারবার ঘোষণা করা হয় শিল্পী যে গান পরিবেশন করবেন সেটাই শ্রোতাদের শুনতে হবে। কারও আপত্তি থাকলে তিনি অনুষ্ঠান ছেড়ে যেতে পারেন। এই দৃঢ় অবস্থানের ফলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ বড়দিনেই বিরাট দুর্ঘটনা! ভয়াবহ অ’গ্নিকাণ্ডে ছাই জনপ্রিয় তারকার ফ্ল্যাট! প্রাণ বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় আর্তি!

এই ঘটনার পর গভীরভাবে বিস্মিত মধুবন্তী নিজেই জানিয়েছেন দীর্ঘ কেরিয়ারে এর আগে কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি। তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। সেই ভিডিও সামনে আসতেই নেট মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। লগ্নজিতার পর মধুবন্তীর সঙ্গেও একই ঘটনা ঘটায় শিল্পী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের মতেই এখনই কড়া পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে।

Back to top button