অভিনয় জগতে অরিজিতের আগমন! অভিনয় নামার ইচ্ছে আছে? প্রশ্নের উত্তরে কি বললেন গায়ক জেনে নিন

সুরের রাজা অরিজিৎ সিং। দেশ-বিদেশে তাঁর অসংখ্য অনুরাগী। সংগীত সমাজে তার খ্যাতি আকাশ ছোঁয়া। গান গেয়ে লক্ষ লক্ষ শ্রোতার মন জয় করেছেন বাংলার অরিজিৎ সিংহ। নিজে যদিও গ্ল্যামারের ঝলকানি এড়িয়ে চলতে চান, আত্মপ্রচারও তাঁর পছন্দ নয়। লোক সমাজে অত্যন্ত সাধারন বেশেই থাকেন তিনি। আর পাঁচটা সাধারন মানুষের মতোই তার চলা ফেরা। তাই বলে সম্পত্তির পরিমাণ কিছু কম নেই অরিজিতের। টেক্কা দিতে পারেন বড় বড় বলিউড তারকাদের। কিন্তু দেশে-বিদেশে শো করে, সিনেমার গান গেয়ে যে অর্থ উপার্জন করেন, তা অরিজিৎ খরচ করেন কী ভাবে?
সূত্র মারফত জানা গিয়েছে অরিজিতের মোট সম্পত্তির পরিমাণ বিশাল। প্রায় ৫৫ কোটি টাকা। শোনা যায়, গানপিছু তিনি নেন ১৫ থেকে ২৫ লাখ টাকা। এ ছাড়াও রয়েছে লাইভ শো। শো-পিছু যে পারশ্রমিক নেন, তার কিছুটা হেরফের হলেও মোটামুটি কোটির উপরেই থাকে সেই অঙ্ক। তবে অনেকেই জানতে চান, তার রোজগারের এত টাকা তিনি কোথায় ব্যয় করেন? তিনি তার অর্জিত অর্থের বিপুল পরিমাণ অংশ নিজের জন্মভূমির উদ্দেশ্যে দান করেছেন। জীবনযাপনের ক্ষেত্রেও ভীষণ সাদামাঠা থাকতেই পছন্দ করেন অরিজিৎ। সাধারণ মধ্যবিত্তদের মতোই তাঁর বিচরণ। যদিও সম্প্রতি ম্যানেজারের পরামর্শে বড় গাড়ি কিনতে বাধ্য হয়েছেন অরিজিৎ।
সঙ্গীত জগতের প্রতিষ্ঠিত তারকা অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর গানের কণ্ঠে মন্ত্রমুগ্ধ দর্শককুল। তবে গানের পাশাপাশি তাঁর ব্যক্তিত্বেরও ভক্ত অনেক। অরিজিৎ মানেই ভাবলেশহীন, উদাসীন। খ্যাতির শীর্ষে থেকেও তাঁর এই ব্যক্তিত্ব মানুষকে অনুপ্রাণিত করে। তাই গায়ককে আরও একটু বেশি করে চিনতে চান সকলে। তাঁকে নিয়ে মনে কত জিজ্ঞাস্য আসে ভক্তদের। এমনই একটি প্রশ্ন, তিনি কী অভিনয় (Acting) জগতে আসতে চান?
সাধারণত অরিজিৎ সিং খুব বেশি কথা বলেন না। অল্প কথার মধ্যে দিয়ে নিজের মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে পারেন তিনি। সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরও অরিজিৎ দিয়েছেন স্বল্প কথায়। গায়ক বলেছেন, ‘আমি অভিনেতা নই। কেউ যদি আমাকে দিয়ে অভিনয় করাতে চান তাহলে আমাকে প্রশিক্ষণ দিতে হবে।’ তবে এখানেই শেষ নয়। অরিজিৎ অভিনয় প্রসঙ্গে মেকআপের কথাও টেনে এনেছেন।
অরিজিৎ আরও বলেন, গান ছাড়া আর কিছুই পারে না তিনি। তিনি মেকআপও করেন না। তবে তিনি যেটা করে থাকেন সেটা হল কনসার্টের আগে তিনি চুল ঠিক করে আঁচড়ান, জানান সাক্ষাৎকারে। বলিউড হোক বা টলিউড, প্লে ব্যাক গানে অরিজিৎ জনপ্রিয় গায়ক। গানের পাশাপাশি তাঁকে অভিনয় করতে দেখা যায় না। তবে টলিউডে রাজ চক্রবর্তীর পরিচালনায়, তাঁকে ‘বোঝে না সে বোঝে না’ গানে পর্দায় দেখা গিয়েছিল। কলকাতায় কনসার্টে এসে তিনি রাজকে এই কারণে ধন্যবাদও জানিয়েছিলেন।

