দেব মিঠুন জুটির প্রত্যাবর্তন! এর মাঝেই রাজনীতির রং! ‘দেব মালি হয়েছে ঠিকই, কিন্তু মিঠুন শুঁয়োপোকা…’- কুণাল ঘোষের কটাক্ষে উত্তাল টলিপাড়া!

বক্স অফিসে দেব মিঠুনের জুটি মানেই বাড়তি উত্তেজনা। প্রজাপতি ছবির সাফল্যের পর বড়দিনে আবার ফিরেছে সেই জনপ্রিয় জুটি প্রজাপতি ২ নিয়ে। দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকলেও ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই নতুন বিতর্ক উসকে দিলেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক মন্তব্যে তিনি মিঠুন চক্রবর্তীকে শুয়োঁপোকা আর দেবকে মালি বলে কটাক্ষ করেন। তাঁর এই বক্তব্য মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং বিনোদন দুনিয়ায় রাজনৈতিক রেশ আরও স্পষ্ট হয়ে ওঠে।
কুণাল ঘোষের বক্তব্যে একদিকে যেমন মিঠুনের অভিনয় জীবনের প্রতি শ্রদ্ধা রাখা হয়েছে, তেমনই রাজনীতিতে তাঁর অবস্থান নিয়ে তীব্র প্রশ্ন তোলা হয়েছে। কুণাল স্পষ্ট করে বলেন, অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তী শ্রদ্ধেয় এবং তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সাহস কারও নেই। তবে রাজনীতির ময়দানে একের পর এক দল বদল এবং সরকারের বিরুদ্ধে কুৎসিত আক্রমণ তাঁকে আঘাত করেছে বলেই মন্তব্য করেন তিনি। তাঁর মতে কাজের জন্য বাংলায় এসে এ ধরনের মন্তব্য করা অনুচিত।
এই প্রসঙ্গেই প্রজাপতি ২ ছবির নাম টেনে এনে কুণাল আরও তীক্ষ্ণ ব্যঙ্গ করেন। তিনি বলেন ছবির প্রকৃত প্রজাপতি আসলে এক মিষ্টি বাচ্চা মেয়ে, আর মিঠুন চক্রবর্তী এখনও শুয়োঁপোকা অবস্থাতেই রয়ে গেছেন। দেবকে তিনি মালি আখ্যা দিয়ে বলেন দেব গাছের যত্ন নিচ্ছেন জল দিচ্ছেন আর কেরিয়ার বাঁচানোর চেষ্টা করছেন। রাজনৈতিক শুয়োঁপোকা হিসেবেই মিঠুন এখনও ঘুরে বেড়াচ্ছেন বলেও তাঁর দাবি।
তবে কটাক্ষের মাঝেও দেবের প্রতি সরাসরি বিরূপ হননি কুণাল ঘোষ। দলের সাংসদ হিসেবে দেবকে তিনি নরম মনের ছেলে বলে উল্লেখ করেন এবং বলেন দেবের সঙ্গে কাজ করেই মিঠুন নিজের অভিনয় কেরিয়ার টিকিয়ে রেখেছেন। এই মন্তব্যে স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকলেও দেবের প্রতি এক ধরনের সমর্থনের সুর শোনা যায়। ফলে বিতর্ক আরও জটিল আকার নেয় এবং অনুরাগীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
আরও পড়ুনঃ ‘আমার মেয়ের এক রাতের রে’ট বোঝার ক্ষমতা হয়নি…আপনার মায়ের এক রাতে রে’ট কত?’- সমালোচকদের মুখে ঝামা ঘষে দিলেন শ্রীময়ী! নোংরা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন তিনি!
এই বছরের বড়দিনে টলিউডে মুক্তি পেয়েছে তিনটি বড় ছবি। দেব মিঠুনের প্রজাপতি ২ ছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে এবং কোয়েল মল্লিক অভিনীত মিতিন রয়েছে প্রতিযোগিতায়। প্রজাপতি ২ ছবিতে দেবকে দেখা যাবে সিঙ্গেল ফাদারের ভূমিকায় আর তাঁর বাবার চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী। পারিবারিক আবহে তৈরি এই ছবিতে ইধিকা পাল জ্যোতির্ময়ী কুণ্ডু খরাজ মুখোপাধ্যায় অপরাজিতা আঢ্য সহ আরও অনেকে রয়েছেন। এখন দেখার দর্শকের ভালোবাসায় শেষ পর্যন্ত কোন ছবি এগিয়ে যায়।

