শ্রীময়ীর কোলে কাঞ্চন! ‘তুই বউয়ের কথায় নাচিস, বউ তোকে ভালোই নাচায়…’- দম্পতির গোপন রহস্য ফাঁ’স করলেন রচনা!

অপেক্ষার আর হাতে গোনা কয়েক ঘণ্টা। তারপরই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি প্রজাপতি ২। ছবির প্রচারে ইতিমধ্যেই ব্যস্ত সময় কাটাচ্ছেন দেব। জি বাংলার সারেগামাপা থেকে দিদি নাম্বার ওয়ান, একের পর এক জনপ্রিয় শোয়ে হাজির হয়ে দর্শকের উন্মাদনা বাড়িয়েছেন তিনি। বড়দিনের আবহে এবার সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলেন ছবির অন্যান্য শিল্পীরাও।
বড়দিনের বিকেলে রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির হলেন কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। সঙ্গে ছিলেন জয় প্রামানিক এবং স্বাগতা বসু ও তাঁর স্বামী পার্থ ভৌমিক। তবে মঞ্চে কাঞ্চন আর শ্রীময়ী উপস্থিত থাকলে যে আলাদা করে আর কিছু লাগে না, তা নতুন প্রমোতেই স্পষ্ট হয়ে যায়। তাঁদের উপস্থিতিতেই যেন গোটা মঞ্চ ভরে উঠল প্রাণে।
প্রোমোতে দেখা যায় একেবারে চমকপ্রদ মুহূর্ত। শ্রীময়ী মঞ্চে নিজের স্বামী কাঞ্চনকে কোলে তুলে নিয়ে ঘুরছেন। শুধু তাই নয়, স্বামীর সঙ্গে জমিয়ে নাচতেও দেখা যায় তাঁকে। স্ত্রীর আবদার ফেলবেন কী করে। হাসিমুখে শ্রীময়ীর তালে তাল মিলিয়ে নাচতে শুরু করেন কাঞ্চন। সেই দৃশ্য দেখে রচনা বন্দ্যোপাধ্যায় হাসতে হাসতে মন্তব্য করেন বোঝাই যাচ্ছে শ্রীময়ী তোকে কেমন নাচায়।
অন্যদিকে তুলনায় একটু শান্ত স্বভাবের জুটি স্বাগতা বসু এবং জয় প্রামানিকও মঞ্চে নজর কাড়েন নিজেদের মতো করে। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত স্বাগতা সিনেমায় মিঠুন চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এই প্রথম দেখা গেল পার্থ ভৌমিককে। রাজনীতির দাপুটে পরিচয়ের আড়ালে যে তিনি একজন খাঁটি সিনেমাপ্রেমী মানুষ, তা অনুষ্ঠানে স্পষ্ট হয়।
আরও পড়ুনঃ কেকের সঙ্গে কড়াইশুঁটির কচুরি! বিদেশির বাড়িতে অদ্ভুত বড়দিন! অম্বরীশ-কনীনিকা-সুদীপের স্মৃতিতে পুরনো কলকাতা!
অনুষ্ঠানের মজার মুহূর্ত আরও বাড়ে যখন পার্থ ভৌমিকের স্ত্রী নূতন ভৌমিক স্বামীর প্রেমিক সত্তা নিয়ে মজার ফাঁস করেন। সব মিলিয়ে হাসি মজা আর গল্পে ভরা এই পর্ব দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়ে দিল প্রজাপতি ২ নিয়ে। বড়দিনে বাবা ছেলের আবেগঘন সম্পর্ক আর মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণের গল্প বড় পর্দায় কতটা ছাপ ফেলতে পারে, সেটাই এখন দেখার।

