মিঠি রোহিতের সংসার গোছানোর ফাঁকেই এলো “সিধাই মোমেন্ট”! এতদিন এটাই দেখতে চাইছিলে ভক্তরা

আর কোনো জল্পনা নয়। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, ‘মিঠাই’ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার খবর। শেষ সম্প্রচারের তারিখও এগিয়ে আসছে। আর এই খবর সামনে আসতেই মন খারাপ ভক্তদের। তাঁদের অনুরোধ আরও কিছুদিন তাঁদের ড্রইংরুমে রাজ করুক মনোহরা পরিবার। টিআরপি তালিকায় নম্বর কমলেও ‘মিঠাই’-এর জনপ্রিয়তা এতটুকু কমেনি।
সমালোচকরা বলছেন, গল্পের বুনোটে এখন অনেক খামতি থেকে যাচ্ছে। ফলে, ধারাবাহিকের টিআরপি কমছে। তাই এবার ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। কিন্তু, সিড-মিঠাইয়ের অনুরাগীরা চান না, তাঁদের প্রিয় চরিত্রগুলো এত তাড়াতাড়ি দূরে সরে যাক। তাঁরা চান না এখনই সিরিয়াল শেষ হোক। ভক্তদের আবেদন কি রাখবেন নির্মাতারা? হয়তো তা সম্ভব হবে না। কালের নিয়ম মেনে জনপ্রিয় ধারাবাহিক শীঘ্রই বন্ধ হতে চলেছে।
মিঠাই ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী সদ্য সম্পন্ন হয়েছে মিঠির বিয়ে। প্রথম দিকে রোহিতের মা এবং মিঠির বাবা কেউই রাজি ছিলেন না। কিন্তু শেষে মিঠির বাবা রোহিতের মায়ের সঙ্গে কথা বলেন এবং বিয়েটা ভালয় ভালয় সম্পন্ন হয়। যাই হোক না কেন এখনো অব্দি রোহিতের মা সম্পূর্ণভাবে মেনে নিতে পারেনি মিঠিকে। এদিকে শাশুড়ি মায়ের বকবক শুনতে একদম পছন্দ করছে না ওস্তাদ মিঠি।
এমন সময় মিঠাইয়ের সাথে ফোনে কথা হয় মিঠির। সে মিঠাই কে বলে শাশুড়ি মা বলেছে তার উপর নজরদারি করবে আর তাতে সে খুব বিরক্ত। সেখানে মিঠাই তাকে পরামর্শ দেয় শাশুড়িকে ভালো ভালো রান্না করে খাওয়ানোর তাহলে নাকি সব ঠিক হয়ে যাবে। কিন্তু মিঠিত রান্না করতে জানেনা। মিঠাইয়ের এমন পরামর্শে মাথায় হাত মোদক পরিবারের সকলের। তারপর তারা ভাবতে থাকে এবার কিভাবে এই পরিস্থিতিটাকে ম্যানেজমেন্ট করা যায়।
আর এসবের মধ্যে দিয়েই আরো একবার টেলিভিশনের পর্দায় উঠে এলো দর্শকদের ভীষণভাবে প্রত্যাশিত সিধাই মোমেন্ট। মিঠাই ধারাবাহিকের অন্তিম কয়েকটি দিন দর্শকরা এই জুটির একসাথে থাকাকেই দেখতে চেয়েছিলেন আর তারই একটি ঝলক দেখা গেল এই পর্বে। একাধিক পুরনো বিষয় নিয়ে কথা হলো সিধাই জুটির মধ্যে। সিদ্ধার্ত যে বাইরের খাবার খেতে পছন্দ করে না সেটা মিঠাইয়ের মনে আছে কিনা জিজ্ঞাসা করায় মিঠাই বলল মনে না থাকলেও এতদিন থাকতে থাকতে সে সেটা বুঝতে পেরেছে। এই কথোপকথন দেখে দর্শকরা ভীষন রকম ভাবে চাইছিলেন একদিন যেন সব মনে পড়ে যায় মিঠাইয়ের। তবে এই দিনের পর্বে দেখানো সিধাই মোমেন্টকে প্রত্যেকদিন দেখতে চান তারা।

