বড়দিনে প্রজাপতি ২, সঙ্গে নতুন চমক! দেবের জন্মদিনেই হবে বিরাট ঘোষণা! কোন দিকে মোড় নিতে চলেছে অভিনেতার জীবন?

প্রতি বছরের মতো এ বছরও বড়দিনে দর্শকদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হচ্ছেন দেব। ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর নতুন ছবি প্রজাপতি ২। ইতিমধ্যেই ছবির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা। তার মাঝেই শুরু হয়ে গিয়েছে জন্মদিনের আমেজ। কাজ আর উৎসব মিলিয়ে দেবের দিনগুলো এখন ভীষণই রঙিন।
সম্প্রতি এক ক্যাফেতে ঘরোয়া পরিবেশে জন্মদিনের প্রি সেলিব্রেশন করতে দেখা যায় দেবকে। উপস্থিত ছিলেন জিৎ গঙ্গোপাধ্যায় জ্যোতির্ময়ী ইধিকা এবং ছোট্ট অনুমেঘা। কেক কাটা থেকে শুরু করে খুনসুটি সব মিলিয়ে মুহূর্তটি ছিল বেশ প্রাণবন্ত। অনুমেঘার সঙ্গে দেবের মিষ্টি সময় কাটানো মন কেড়েছে সকলেরই। এই আনন্দের মধ্যেই সামনে এল বড় ঘোষণার ইঙ্গিত।
জন্মদিনের আগাম সেলিব্রেশনে দেব জানিয়ে দেন আগামী বছর তিনি এমন একটি বাংলার গল্প বলতে চলেছেন যা আগে কখনও শোনা যায়নি। যদিও তিনি স্পষ্ট করে কিছু জানাননি তবুও তাঁর কথায় স্পষ্ট আত্মবিশ্বাস। দেব আরও বলেন আসল চমক তিনি দেবেন জন্মদিনের দিনেই। অর্থাৎ প্রজাপতি ২ মুক্তির দিনেই প্রকাশ্যে আসতে পারে তাঁর আগামী ছবির পরিকল্পনা।
এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। দেব যে বাংলার গল্পের কথা বলছেন তা বর্তমান সময়ের না কি অতীতের কোনও অধ্যায় তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। তবে এটুকু স্পষ্ট যে তিনি নতুন কিছু উপহার দিতে চলেছেন। প্রজাপতি ২ ছবির সাফল্যের সঙ্গেই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার ঘোষণা হলে বড়দিনে ডবল আনন্দ পেতেই চলেছে দর্শক।
আরও পড়ুনঃ বিমানবন্দরের ডাস্টবিনে হাত ঢুকিয়ে তন্ন তন্ন করে কি খুঁজছেন মোনালি? কোন দামি জিনিসটি হারিয়ে ফেলেছেন গায়িকা?
উল্লেখ্য প্রজাপতি ছবির মতোই এবারও বাবা ছেলের সম্পর্কের আবেগই ছবির মূল বিষয়। তবে এই ছবিতে প্রথমবার সিঙ্গল ফাদারের চরিত্রে দেখা যাবে দেবকে। বাস্তব জীবনেও বিয়ে নিয়ে তিনি এখনই ভাবতে চান না। পরিবার ও ইন্ডাস্ট্রির কৌতূহল থাকলেও আপাতত দেব পুরো মনোযোগ দিতে চান নিজের কেরিয়ার আর আগামী দিনের নতুন গল্পের দিকে।

