দীপিকার সঙ্গে শাহরুখের ঠোঁ’টে ঠোঁ’ট? ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনার ঝড়! ‘কিং’ ছবিকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে!

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন মানেই আলাদা এক ম্যাজিক। তাঁদের একসঙ্গে পর্দায় দেখা মানেই দর্শকের হৃদস্পন্দন বেড়ে যাওয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে সেই উত্তেজনাই নতুন করে চরমে উঠেছিল। ভিডিওটিতে শাহরুখ ও দীপিকাকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাওয়ায় অনেকেই ভেবেছিলেন, এটি কিং ছবির একটি রোমান্টিক গানের ঝলক। মুহূর্তের মধ্যেই সেই ক্লিপ ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে এবং অনুরাগীদের মধ্যে শুরু হয় জোর আলোচনা।

ভাইরাল ভিডিওটিতে জনপ্রিয় একটি রোমান্টিক গানের সঙ্গে শাহরুখ দীপিকার রসায়ন এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে প্রথমে অনেকেই সেটিকে আসল ভেবেছিলেন। শাহরুখের পরিচিত পরিণত লুক এবং দীপিকার গ্ল্যামারাস উপস্থিতি ভিডিওটিকে আরও বাস্তব করে তুলেছিল। এমনকি ভিডিওর শেষে একটি চুম্বনের দৃশ্য থাকায় আলোচনার আগুন আরও ছড়িয়ে পড়ে। অনেক ভক্তই ধরে নিয়েছিলেন, কিং ছবিতে এবার দর্শককে বড়সড় রোমান্টিক চমক দিতে চলেছেন নির্মাতারা।

তবে উত্তেজনার মাঝেই সামনে আসে আসল সত্য। জানা যায়, এই ভিডিওটি কোনও ছবির অংশ নয়। এটি সম্পূর্ণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি একটি ফ্যান মেড এডিট। খেয়াল করলেই বোঝা যায়, চরিত্রগুলোর মুখভঙ্গিতে এক ধরনের কৃত্রিমতা রয়েছে। নেটিজেনদের একাংশ দ্রুত বিষয়টি ধরতে পেরে মন্তব্য করেন যে এই ধরনের ভুয়ো ভিডিও বিভ্রান্তি ছড়াচ্ছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এআই ব্যবহার করে তারকাদের মুখ বসিয়ে এমন দৃশ্য বানানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

এই ঘটনার মাঝেও কিং ছবিকে নিয়ে দর্শকের আগ্রহ একটুও কমেনি। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। প্রায় দু বছর পর শাহরুখ খান আবার বড় পর্দায় ফিরছেন বলেই উন্মাদনা তুঙ্গে। সবচেয়ে বড় চমক হল এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় শাহরুখের সঙ্গে অভিনয় করতে চলেছেন তাঁর মেয়ে সুহানা খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন যা ছবির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ মাত্র ৩০ টাকায় ভরবে পেট! জলের দরে জিভে জল আনা খাবার নিয়ে হাজির অরিজিতের হেঁশেল! কত দামে মিলছে বিরিয়ানি?

জানা গেছে, ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হতে চলেছে কিং ছবির সবচেয়ে কঠিন ও অ্যাকশন ভরপুর শুটিং পর্ব। মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে হবে এই দীর্ঘ শিডিউল। আন্তর্জাতিক মানের স্টান্ট টিমের সঙ্গে পরিকল্পনা করা হয়েছে একাধিক বড় অ্যাকশন দৃশ্য। ক্লোজ কমব্যাট থেকে শুরু করে উচ্চ মাত্রার ড্রামা সব কিছুই থাকছে এই পর্বে। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করার জন্য শাহরুখ নিজেও দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে ভাইরাল ভিডিও ভুয়ো হলেও কিং ছবিকে ঘিরে উত্তেজনা যে একটুও কমেনি, তা বলাই বাহুল্য।

Back to top button