‘নিজের বিয়েতেও এত আয়োজন ছিল না…’- পর্দার বর হয়ে স্মৃতিতে ডুবলেন জিতু! ভেসে উঠলো প্রাক্তন স্ত্রীর মুখ? নস্টালজিয়ায় নায়ক!

অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছে আর্য এবং অপর্ণা। এই বিশেষ দিনের জন্য শুধু গল্পের চরিত্ররাই নয় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরাও। পর্দার ভিতরে ও বাইরে নানা ঘটনার ঝড় বয়ে গেলেও শেষ পর্যন্ত কোনও কিছুই তাঁদের বিয়ের পথে দাঁড়াতে পারেনি। এখন শুধু চার হাত এক হওয়ার শুভ মুহূর্তের অপেক্ষা।

ধারাবাহিকের বর্তমান ট্র্যাক জুড়ে শুধুই বিয়ের আবহ। বর কনে দুই বাড়িতেই চলছে নিয়ম মেনে বিয়ের প্রস্তুতি। আইবুড়োভাত থেকে শুরু করে একের পর এক আচার অনুষ্ঠানে ভরে উঠেছে পর্দা। জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এর সেট যেন বদলে গিয়েছে একেবারে বাস্তবের বিয়েবাড়িতে। সর্বত্র উৎসবের রোশনাই আর ব্যস্ততার ছবি।

মেহেন্দি আইবুড়োভাত হলদি থেকে শুরু করে মূল বিয়ের আসর সব কিছুর জন্যই তৈরি হয়েছে আলাদা আলাদা সেট। রঙিন কাপড় ফুলের সাজ আলোয় ঝলমল করছে প্রতিটি কোণা। বাস্তবের বিয়েতে যেমন নিখুঁত পরিকল্পনা থাকে ঠিক তেমনই খুঁটিনাটি সবকিছু রাখা হয়েছে ধারাবাহিকের দৃশ্যায়নে। এই জাঁকজমক দেখে স্বাভাবিকভাবেই বিস্মিত জিতু কামাল।

পর্দায় বর সেজে এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি বলে জানালেন জিতু। তাঁর কথায় এত বড় পরিসরে বিয়ের আয়োজন তিনি আগে ক্যামেরার সামনে দেখেননি। প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা সেট ভাবনাচিন্তা আর পরিশ্রম সত্যিই চোখে পড়ার মতো। এই অভিজ্ঞতা অভিনেতা হিসেবে তাঁর কাছে একেবারেই নতুন এবং স্মরণীয়।

আরও পড়ুনঃ প্রথমবার একফ্রেমে কৌশিক গাঙ্গুলি ও কেকে মেনন! ভৌতিক ছবিতে এক হচ্ছে টলিউড-বলিউড! থাকছে নতুন চমক!

এই বিয়ের দৃশ্য করতে গিয়েই নাকি নিজের বাস্তব জীবনের বিয়ের কথাও মনে পড়ে যায় জিতুর। অভিনেতা হাসতে হাসতে বলেন পর্দার বিয়ের আয়োজন দেখে সত্যিই অবাক হতে হয় কারণ বাস্তবে নিজের বিয়েতেও এত বড় আকারে আয়োজন হয়নি। আর্য অপর্ণার বিয়ের দৃশ্য তাঁর কাছে শুধু অভিনয় নয় বরং স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ অনুভূতি হয়ে উঠেছে।

Back to top button