‘শুভশ্রীকে টার্গেট করা হচ্ছে, ও কি ব’লির পাঁ’ঠা…’- মেসি বিতর্কে নায়িকার পাশে দাঁড়ালেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়! কটাক্ষের তীব্র জবাব দিলেন অভিনেত্রী!

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার মানুষ মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। কিন্তু শেষমেশ সেই স্বপ্ন অধরাই থেকে যায়। মাঠে মেসির উপস্থিতি নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা মুহূর্তেই হতাশা ও ক্ষোভে বদলে যায়। এই ঘটনায় সাধারণ দর্শকদের রাগ গিয়ে পড়ে কয়েকজন পরিচিত মুখের উপর, যাঁদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাঠে উপস্থিত থাকার কারণে তাঁকে ঘিরে শুরু হয় কটাক্ষ ও আক্রমণ।

ঘটনার পর থেকে শুভশ্রীকে বারবার সোশ্যাল মিডিয়ায় নিশানা করা হয়। এমনকি বিষয়টি এমন জায়গায় পৌঁছয় যে, নায়িকার পরিবার ও সন্তানদেরও আক্রমণের মুখে পড়তে হয় বলে জানান শুভশ্রী নিজেই। পরিস্থিতি এতটাই তীব্র হয় যে, শেষে বাধ্য হয়ে মুখ খুলতে হয় তাঁর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীকে। তিনি স্পষ্ট করে বলেন, এই ঘটনার সঙ্গে শুভশ্রীর কোনও দায় নেই, তবু তাঁকে দোষারোপ করা হচ্ছে।

এই আবহেই শুভশ্রীর পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। যুবভারতীতে ঘটে যাওয়া গোটা বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। রচনা বলেন, শুভশ্রী একজন শিল্পী এবং তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই তিনি সেখানে উপস্থিত ছিলেন। নিজের ইচ্ছেয় বা অন্য কোনও উদ্দেশ্যে তিনি সেখানে যাননি। তবু তাঁকেই বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে, যা একেবারেই অনুচিত।

রচনার কথায়, এই ঘটনায় শুভশ্রীকে বলির পাঁঠা বানানো হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, একজন শিল্পী সেখানে গিয়ে কীই বা করতে পারেন। আয়োজনে সমস্যা থাকলে তার দায় তো শিল্পীর উপর বর্তায় না। যাঁরা আমন্ত্রণ জানিয়েছেন, দায়িত্ব তাঁদেরই। অথচ সব রাগ গিয়ে পড়ছে এমন একজন মানুষের উপর, যিনি শুধুমাত্র আমন্ত্রিত অতিথি ছিলেন।

আরও পড়ুনঃ শ্রীময়ীর জীবনে গভীর সংকট! পরিবারে ঘটে গেল বিরাট দুর্ঘটনা! মেয়েকে ফেলে তড়িঘড়ি ছুটলেন অভিনেত্রী!

মেসির সঙ্গে দেখা করার ব্যক্তিগত ইচ্ছা নিয়ে রচনা জানান, কাতার বিশ্বকাপে তিনি মেসির খেলা স্বচক্ষে দেখেছেন, তাই আলাদা কোনও আক্ষেপ নেই। তবে যাঁরা প্রথমবার মেসিকে সামনে থেকে দেখবেন বলে আশায় ছিলেন, তাঁদের হতাশা তিনি বুঝতে পারছেন। সেই সাধারণ দর্শকদের কথা ভেবেই তাঁর খারাপ লাগছে বলে জানান সাংসদ অভিনেত্রী।

Back to top button