খড়িহীন গাঁটছড়া দেখতে চান না ভক্তরা! সন্তান জন্ম দিয়ে মারা গেলো খড়ি, এবার কী হতে চলেছে গল্পে?

গাঁটছড়া ধারাবাহিকটি স্টার জলসার বর্তমানের অন্যতম পুরনো ধারাবাহিক। আগে টিআরপি টপার হলেও এখন এই ধারাবাহিকের জনপ্রিয়তা খানিকটা কমেছে। বেশ কিছু নতুন ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে যেগুলির টিআরপির কাছে মুখ থুবড়ে পড়েছে গাঁটছড়া। আর তার রেশ ধরেই শোনা যায় এই ধারাবাহিক নাকি শেষ হচ্ছে।
বেশ কিছু দিন ধরেই টলি পাড়া থেকে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছিল যে শোলাঙ্কি রায় নাকি গাঁটছড়া ছেড়ে দিতে চলেছেন। নায়িকা ছাড়া গল্প চলবে কীকরে? তাহলে সেক্ষেত্রে কি নতুন কেউ আসবেন তাঁর জায়গায় নাকি ধারাবাহিকটাই শেষ হয়ে যাবে, এই নিয়েও আবার নতুন গুঞ্জন শুরু হয়েছিল টলি পাড়া জুড়ে।
এবার এই সমস্ত জল্পনার মেঘ সরিয়ে সত্যি করেই এবার খড়িহীন হলো এই ধারাবাহিক। এদিনের পর্বে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। গর্ভবতী অবস্থায় সিঁড়ি থেকে পড়ে গেল খড়ি। আর তারপরে হসপিটালে নিয়ে গেলে জন্ম হয় খড়ি আর ঋদ্ধির পুত্র সন্তানের। আর তারপরই মারা যায় খড়ি। অ্যাক্রপলিস চাইলেই পারতো খড়িকে আরও কিছুদিনের জন্য বাঁচিয়ে রাখতে, এমনটাই দাবি তুলছেন এখন দর্শকরা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধারাবাহিক নির্মাতাদের ওপর ক্ষেপে আগুন দর্শকরা। তাদের কেউ কেউ দাবি করছেন জলসা আর এক্রোপলিসের এই অভ্যাস একদম ভালো না। গল্পের শুরুটা সুন্দর করলেও শেষটা এতটাই খারাপ করে দেয়, যে আর কিছু বলার থাকে না। পর পর চলে আসা কিছু ধারাবাহিকের ক্ষেত্রে এমনটাই করে আসছে এক্রোপলিস। অর্থাৎ বোঝাই যাচ্ছে তাদের এমন সিদ্ধান্তে মোটেই সন্তুষ্ট হননি ভক্তরা।
সাঁঝের বাতি থেকে শুরু করে মন ফাগুন আর এখন গাঁটছড়া প্রত্যেকটি ধারাবাহিকেই এই এমনটা হয়ে আসছে। এটাকে দর্শকদের অনুভূতি নিয়ে খেলা ছাড়া আর কিছুই বলা চলে না। তাদের মধ্যে আবার কেউ কেউ বলেছেন ভাগ্যিস বকুল কথা জি বাংলার ধারাবাহিক নইলে ওই ধারাবাহিকেরও এই একই গতি করত স্টার জলসা। খড়ির মারা যাওয়াটা কে একেবারেই ভালো চোখে দেখছেন না দর্শক মহল।

