২২ বছরের লিভ ইন থেকে দাম্পত্য! ‘ও আমায় শারীরিক সুখ দিতে পারেনি…’- শর্ত এবং স্বার্থ ছাড়াই অভিনেতা দীপঙ্কর দের পাশে দোলন রায়!

বাংলা চলচ্চিত্র জগতের আলোচিত জুটি দীপঙ্কর দে এবং দোলন রায়। বয়সের ব্যবধান নিয়ে বহুবার বিতর্ক হয়েছে, তবু তাঁদের সম্পর্ক বারবার প্রমাণ করেছে ভালবাসা সংখ্যার হিসেব মানে না। প্রায় ২৬ বছরের বয়সের ফারাক সত্ত্বেও ২০২০ সালে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তখন দীপঙ্করের বয়স ৭৫ আর দোলনের ৪৯। দীর্ঘ লিভ ইন শেষে সেই সিদ্ধান্ত ছিল তাঁদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
এক সাক্ষাৎকারে দোলন অকপটে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছিলেন। জানিয়েছিলেন, একটা সময়ের পর শারীরিক সম্পর্কে পরিবর্তন এসেছে, এবং সেই বাস্তবতাকে তিনি মেনে নিয়েছেন। তাঁর কথায়, সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক মেয়ের মতো তিনিও সমঝোতার পথ বেছে নিয়েছেন। কারণ মানুষটাকে তিনি এতটাই ভালবাসেন যে এই বিষয়গুলি কখনও মুখ্য হয়ে ওঠেনি, বরং নীরবতায় সামলেছেন সবকিছু।
শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত অপুর সংসার অনুষ্ঠানে দোলন আরও এক অনুভূতির কথা ভাগ করে নেন। জানান, তাঁর সন্তান নেওয়ার খুব ইচ্ছে ছিল, বিশেষ করে একটি মেয়ের মা হওয়ার স্বপ্ন দেখতেন। মায়ের সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা তুলে ধরে বলেন, একটি মেয়ে থাকলে বন্ধুর মতো করে মনের সব কথা ভাগ করা যেত। সেই মুহূর্তে পাশে বসে থাকা দীপঙ্কর চুপচাপ শুনেছিলেন।
যদিও পরবর্তীকালে সন্তান না হওয়ার বিষয়টি নিয়ে তাঁরা আর প্রকাশ্যে তেমন আলোচনা করেননি। বাস্তবতাকে মেনে নিয়েই এগিয়ে গিয়েছেন দুজন। সম্পর্কের ভিত শক্ত থাকলে অপূর্ণতা যে সম্পর্ক ভাঙতে পারে না, সেটাই যেন তাঁদের জীবন দর্শন। দোলনের কথায় স্পষ্ট ছিল, ভালবাসার কাছে কিছু অভাব তুচ্ছ হয়ে যায়।
আরও পড়ুনঃ ‘ছেলে ঢুকিয়ে দেবো বলে…’- একটা মাত্র বিতর্কে ছারখার জীবন! শেষ নিশ্বাস অব্দি বইতে হয়েছে য’ন্ত্রণা! মুখ খুললেন প্রয়াত তাপস পালের স্ত্রী!
শোনা যায়, ১৯৯৭ সাল থেকে তাঁদের আলাপ এবং ধীরে ধীরে প্রেম। দীপঙ্করের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দোলনের সঙ্গে সম্পর্ক গভীর হয়। প্রথম স্ত্রীর ঘরে তাঁর দুই কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ ২২ বছর লিভ ইন সম্পর্কে থাকার পর ২০২০ সালের ১৬ জানুয়ারি সামাজিকভাবে একে অপরের জীবনসঙ্গী হন তাঁরা। এই সম্পর্ক আজও টলিউডে এক অনন্য দৃষ্টান্ত।

