শিরিন-জীতুর রোম্যান্সে মাতোয়ারা দর্শক? আর্য-অপর্ণার বিয়ের উত্তেজনা তুঙ্গে! এর মাঝেই বাস্তব অপর্ণাকে মন দিয়ে বসলেন অভিনেতা?

আর্য-অপর্ণার অনস্ক্রিন বিয়ে ঘিরে উত্তেজনা এখন চরমে। বিয়ের কার্ড আর প্রোমো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক-বিয়ের নানা অনুষ্ঠান। মেহেন্দি ও সঙ্গীতের রঙিন ঝলক দর্শকদের আরও আগ্রহী করে তুলেছে। নতুন নায়িকাকে নিয়ে দ্বিধা থাকলেও গল্পের গতি ফের জমে উঠছে।
মেহেন্দির আসরে গোলাপি লেহেঙ্গায় অপর্ণা ছিলেন অপূর্ব সুন্দর। হাতে আর্যর নামের মেহেন্দি, চুলে গোলাপ আর গলায় পার্লের গয়নায় একেবারে স্বপ্নের কনের মতো লাগছিল তাঁকে। অন্যদিকে বেবি পিঙ্ক পাঞ্জাবি ও জহর কোটে দারুণ মানিয়েছেন জীতু। দুজনকে একসঙ্গে দেখে চোখ ফেরানো দায় ছিল দর্শকদের।
চ্যানেলের তরফে প্রকাশিত রোম্যান্টিক ঝলক ইতিমধ্যেই ফ্যানদের উচ্ছ্বসিত করেছে। কখনও অপর্ণার চুলে গোলাপ গুঁজে দিচ্ছেন আর্য, কখনও আবার নিজের হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছেন হবু স্ত্রীকে। এই ছোট ছোট মুহূর্তেই ফুটে উঠেছে তাঁদের ভালোবাসার গভীরতা।
আগের নায়িকার সঙ্গে অফস্ক্রিন রসায়ন না জমলেও শিরিনের সঙ্গে জীতুর বন্ধুত্ব বেশ চোখে পড়ছে। এক বিটিএস ভিডিয়োতে শিরিন বলেন, দর্শকদের ভালোবাসাই তাঁদের ভরসা ও মনোবল। তাঁর সাবলীল বক্তব্যে মুগ্ধ হন জীতু।
আরও পড়ুনঃ ১০ বছর পর ফের আলোচনায় প্রয়াত দিশা! অভিনেত্রীর আ’ত্মহত্যায় বহু বছর কাজ ছিল না প্রেমিক ভিভানের! সব ভুলে অন্য সুর অভিনেতার কন্ঠে!
জীতু জানান, আসন্ন বিয়ের এপিসোডে দর্শকরা প্রত্যাশার চেয়েও বেশি কিছু পাবেন। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার সম্মান পান তিনি এবং সেই পুরস্কার শিরিনের হাতেই তুলে নেন। অফস্ক্রিনেও তাঁদের রসায়ন যে জমে উঠেছে তা বলাই যায়।

