১০ বছর পর ফের আলোচনায় প্রয়াত দিশা! অভিনেত্রীর আ’ত্মহত্যায় বহু বছর কাজ ছিল না প্রেমিক ভিভানের! সব ভুলে অন্য সুর অভিনেতার কন্ঠে!

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ভিভান ঘোষ এক সময় এমন এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন যা তাঁর কেরিয়ারের গতিপথই বদলে দেয়। অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় কাঠগড়ায় উঠেছিল তাঁর নাম। সেই সময়ে শোনা গিয়েছিল দিশার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভিভানের এবং দুই পরিবার বিয়ের কথাবার্তাও শুরু করেছিল। দিশার আকস্মিক মৃত্যু সব হিসেব ওলটপালট করে দেয়।

দীর্ঘ দশক পরে ফের নতুন করে আলোচনায় উঠে এসেছে এই সম্পর্কের প্রসঙ্গ। কারণ টলিপাড়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের সমপ্রেম বিয়ের গুঞ্জন। যদিও সুচন্দ্রা প্রকাশ্যে তা অস্বীকার করেছেন তবু ঘনিষ্ঠ মহলের দাবি তিনি নাকি রিয়া দত্তর সঙ্গে ইতিমধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ। এই প্রসঙ্গ টানতে গিয়েই আবার সামনে এসেছে দিশার নাম ও অতীতের নানা সম্পর্কের কথা।

এক সাক্ষাৎকারে ভিভান স্পষ্ট ভাষায় বলেন দিশা সমকামী ছিলেন কিনা সে বিষয়ে তিনি কিছু জানেন না এবং তিনি কোনও ভাবেই অভিযুক্ত নন। তাঁর দাবি দিশার সঙ্গে তাঁর কোনও প্রেমের সম্পর্ক ছিল না তাঁরা ছিলেন শুধুই ভালো বন্ধু। যদিও এই বক্তব্য দশ বছর আগের কথার সঙ্গে পুরোপুরি মেলে না বলেই অনেকের মত।

দিশার মৃত্যুর পর টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ভিভান জানিয়েছিলেন তিনি দিশার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং ভবিষ্যৎ নিয়ে দুজনে ভাবছিলেন। তখন তিনি বলেছিলেন নিজেদের বিষয়ে নিশ্চিত হয়েই দুই পরিবারকে জানানো হয়েছিল। ফলে আজ তাঁর বক্তব্যে এই বদল কেন তা নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই।

আরও পড়ুনঃ শত চেষ্টার পরেও সন্তান সুখ পাননি ইন্দ্রাণী হালদার! আজও বয়ে বেড়ান সন্তান না হওয়ার য’ন্ত্রণা! এই নিয়ে কি বললেন অভিনেত্রী?

ভিভান নিজেই স্বীকার করেছেন দিশার মৃত্যুর পর টানা দুই বছর তাঁর হাতে কোনও কাজ ছিল না। নায়ক চরিত্র থেকেও তিনি ধীরে ধীরে সরে যান। দুই হাজার সতেরো সালের পর থেকে তাঁকে দেখা যাচ্ছে মূলত পার্শ্বচরিত্রে। বর্তমানে চিরসখা ধারাবাহিকে বুব্লাইয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। ব্যক্তিগত জীবনে একই বছরে পৃথা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিভান।

Back to top button