‘আমার প্রতিটা ভালোবাসা…’- ফুলকি শেষ হতেই প্রেমের ইঙ্গিত! কার দিকে ইশারা করলেন দিব্যাণী মন্ডল?

ফুলকি ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই আবেগে ভাসছেন দর্শকরা। ঠিক সেই আবহেই অভিনেত্রী দিব্যাণী মন্ডল তাঁর সাম্প্রতিক একটি ভিডিও দিয়ে নতুন করে চর্চায় উঠে এলেন। মঙ্গলবার সমাজমাধ্যমে পোস্ট করা সেই ভিডিওতে তাঁকে দেখা যায় বৃন্দাবনের প্রেম মন্দিরে, মুখে প্রশান্তির হাসি আর চোখে এক গভীর অনুভূতির ছাপ। মনের আনন্দে ঘুরে বেড়ানোর দৃশ্যের সঙ্গে আবহে বাজছে জনপ্রিয় গান ‘তুম তক’, যা ভিডিওটিকে আরও আবেগঘন করে তুলেছে।

ভিডিওর ক্যাপশনেই যেন লুকিয়ে রয়েছে দিব্যাণীর মনের কথা। তিনি লেখেন, তাঁর প্রতিটা ভালোবাসা, বেঁচে থাকার প্রতিটা মনখারাপ, ফিসফিস করে বলা প্রার্থনা আর লুকিয়ে থাকা চোখের জল সব পথই এক সত্তার দিকে গিয়েছে। নিজেকে কৃষ্ণের সঙ্গে একাত্ম করে তিনি জানান, কৃষ্ণ থেকে এসেছেন এবং একদিন তাঁর মধ্যেই বিলীন হয়ে যাবেন। এই লেখার পর থেকেই নেটিজেনদের একাংশ মনে করছেন, এটি শুধুই আধ্যাত্মিক ভাবনা নয়, বরং প্রেমের এক গভীর প্রকাশ।

প্রসঙ্গত, জি বাংলার নতুন মেগা ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি শুরু হয়েছে ৮ ডিসেম্বর থেকে। আর সেই কারণেই শেষ হয়েছে দর্শকপ্রিয় ফুলকি। ৭ ডিসেম্বর ছিল এই ধারাবাহিকের শেষ সম্প্রচার। ধারাবাহিক শেষ হতেই শহর ছেড়ে বৃন্দাবনে পাড়ি দেন দিব্যাণী। সেখানেই রাধা চরণের পথে নিজেকে ধরা দিয়ে যেন নিজের অনুভূতির দরজা খুলে দিলেন তিনি। তাঁর লেখা ‘আমার প্রতিটা ভালোবাসা’ বার্তাটি আলাদা করে নজর কেড়েছে।

দিব্যাণীর ভিডিও প্রকাশ্যে আসার পর অনুরাগীদের আবেগও উথলে উঠেছে। একজন অনুরাগী লেখেন, শেষ পর্ব দেখে চোখের জল ধরে রাখা যায়নি এবং ফুলকি টিমকে আবার একসঙ্গে পর্দায় দেখতে চান তাঁরা। অনেকেই মন্তব্য করেছেন, খুব দ্রুত যেন পুরো টিমকে নিয়ে নতুন কোনও প্রজেক্টে ফিরে আসেন তাঁরা। দিব্যাণীর এই আধ্যাত্মিক সফর যেন দর্শকদের মনেও ছুঁয়ে গেছে।

আরও পড়ুনঃ শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! অল্পের জন্য মৃ’ত্যুর মুখ থেকে রক্ষা পেলেন কোয়েল মল্লিক! এখন কেমন আছেন অভিনেত্রী?

উল্লেখ্য, ফুলকি শেষ হওয়ার খবর প্রথম প্রকাশ্যে এনেছিল হিন্দুস্তান টাইমস বাংলা। ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ সেই খবরে সিলমোহর দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, শুরু থাকলে শেষ থাকবেই, তবে দর্শকদের ভালোবাসাই তাঁদের আসল প্রাপ্তি। মনখারাপের মধ্যেও নতুন কাজের তাগিদ রয়েছে বলেই জানান তিনি। আর সেই আবহেই দিব্যাণীর বৃন্দাবন যাত্রা ও আবেগী বার্তা নতুন আলোচনার জন্ম দিল।

Back to top button