শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! অল্পের জন্য মৃ’ত্যুর মুখ থেকে রক্ষা পেলেন কোয়েল মল্লিক! এখন কেমন আছেন অভিনেত্রী?

বছর শেষ হওয়ার আগেই যেন সুখবরের বন্যা বইছে অভিনেত্রী কোয়েল মল্লিকের জীবনে। পুজোর মরশুমে মুক্তি পাওয়া তাঁর ছবি স্বার্থপর বক্স অফিসে দুরন্ত সাফল্য পেয়েছে। দর্শকদের ভালোবাসায় ছবিটি সুপার হিট হওয়ার পর স্বাভাবিকভাবেই খুশির আমেজ কোয়েলের ঘরে ঘরে। ঠিক সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই বড়দিনে মুক্তির অপেক্ষায় আর একটি বহু প্রতীক্ষিত ছবি মিতিন একটি খুনের সন্ধানে। শুরু থেকেই ছবিটি নানা কারণে আলোচনায় ছিল এবং অবশেষে বড়দিনে বড় পর্দায় আসতে চলেছে এই রহস্য থ্রিলার।

তবে এই ছবির পথচলা মোটেও মসৃণ ছিল না, এমনটাই জানালেন স্বয়ং কোয়েল মল্লিক। শুটিং চলাকালীন হঠাৎ করেই মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল ছবির কাজ। কেন এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোয়েল জানালেন এক ভয়ংকর অভিজ্ঞতার কথা। ছবির একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের জন্য মুম্বই থেকে বিশেষ ফাইট মাস্টার আনা হয়েছিল। দৃশ্যটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে গিয়ে ঘটে যায় বিপত্তি।

অ্যাকশন দৃশ্যের সময় আচমকাই গুরুতর দুর্ঘটনার শিকার হন কোয়েল। তাঁর হাতের কব্জির হাড় ভেঙে যায় এবং পরিস্থিতি তখন সত্যিই ভয়াবহ হয়ে উঠেছিল। অভিনেত্রীর কথায়, সেই দিনের অবস্থা খুব খারাপ ছিল এবং সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কাজ থেকে বিরতি নিতে হয়েছিল তাঁকে।

এই প্রসঙ্গে কোয়েল একটি মজার নামও দিয়েছিলেন ঘটনাটিকে। তিনি বলেন, আমরা এটাকে কুলি সিন্ড্রোম বলতাম। কুলি ছবির শুটিংয়ের সময় অমিতাভ বচ্চনের যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, তার কথা মাথায় রেখেই এমন নাম। যদিও তিনি স্পষ্ট করে বলেন, সেই ঘটনার সঙ্গে তুলনা করা চলে না। তবুও তাঁর এই দুর্ঘটনার জন্যই পুরো ইউনিটকে অপেক্ষা করতে হয়েছিল।

আরও পড়ুনঃ পুরনো প্রেমই এখন আরাত্রিকার জীবনে কাঁটা? প্রেম নিয়ে কি বললেন অভিনেত্রী? কত দূর এগিয়েছিল অভিনেত্রীর প্রেম কাহিনী?

সব বাধা পেরিয়ে অবশেষে সুস্থ হয়ে কাজে ফিরেছেন কোয়েল এবং এখন মুক্তির মুখ দেখছে মিতিন একটি খুনের সন্ধানে। অভিনেত্রীর কথায়, স্বার্থপর ছবির চরিত্রের সঙ্গে মিতিনের কোনও মিল নেই। একেবারে আলাদা স্বাদের চরিত্রে তাঁকে দেখা যাবে। বড়দিনের ছুটিতে পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে দর্শকরা ছবিটি উপভোগ করবেন, এই আশাই রাখছেন টলি কুইন।

Back to top button