পুরনো প্রেমই এখন আরাত্রিকার জীবনে কাঁটা? প্রেম নিয়ে কি বললেন অভিনেত্রী? কত দূর এগিয়েছিল অভিনেত্রীর প্রেম কাহিনী?

মধ্যরাতে চলন্ত বাসে কেক কাটা থেকে শুরু করে পরের দিন মন্দারমণির সমুদ্রতটে জমজমাট উদযাপন। জন্মদিনে একেবারে অন্য রকম আনন্দে ভাসছেন আরাত্রিকা মাইতি। বন্ধুদের সঙ্গে হাসি গান খাওয়া দাওয়া আর সমুদ্রের হাওয়ায় নিজের মতো করে সময় কাটানো। কিন্তু আনন্দের মাঝেই হঠাৎ নেটদুনিয়া ও টেলিপাড়ায় মাথাচাড়া দেয় এক পুরনো প্রশ্ন তাঁর প্রেম জীবন ঘিরে।

গুঞ্জন উঠেছে ধারাবাহিক জোয়ারভাটা খ্যাত অভিনেতা আর্য দাশগুপ্তের সঙ্গে নাকি এক সময় বিশেষ সম্পর্ক ছিল আরাত্রিকার। সেই সম্পর্ক নাকি এখন অতীত। তাই জন্মদিনে আর্যর তরফে কোনও শুভেচ্ছা নেই। সমাজমাধ্যমে দুজনের পুরনো ছবি উধাও এবং একে অন্যকে অনুসরণ না করার বিষয়টি নিয়েও চলছে বিস্তর আলোচনা। জন্মদিনের উচ্ছ্বাসের মধ্যেই যেন কাঁটার মতো বিঁধছে এই কানাঘুষো।

এই সব জল্পনার মাঝেই আনন্দবাজার ডট কমের সঙ্গে কথা বলেন আরাত্রিকা। একেবারে স্পষ্ট ভাষায় তিনি জানান কারও সঙ্গেই তাঁর কখনও প্রেমের সম্পর্ক ছিল না। এখনও নেই। তাঁর কথায় অভিনয় আর কেরিয়ার ছাড়া এখন অন্য কিছু ভাবার জায়গা নেই। পায়ের নীচের মাটি শক্ত করাই একমাত্র লক্ষ্য। প্রেম সম্পর্ক বিয়ে বিচ্ছেদ এসব নিয়ে ভাবার মতো সময় তাঁর হাতে নেই বলেই জানান তিনি।

বরং জন্মদিনের উদযাপন নিয়েই ভীষণ খুশি অভিনেত্রী। জীবনে প্রথম বার এমন ভাবে জন্মদিন পালন করলেন বলে জানান। রাতের শহরে চলন্ত বাসে কেক কাটা আর পরদিন সমুদ্রতটে বন্ধুদের সঙ্গে আমিষ নিরামিষ ভরপুর খাওয়াদাওয়া সবটাই তাঁর কাছে স্মরণীয়। বিনোদন জগতে আসার জন্যই এমন অভিজ্ঞতা পাচ্ছেন বলেও স্বীকার করেন তিনি।

আরও পড়ুনঃ ‘বাথরুমে গিয়ে কাঁদতাম…’- ব্রেকআপের য’ন্ত্রণা পেরিয়ে আজ সুখী শুভশ্রী! কোন য’ন্ত্রণা সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে?

প্রেমের প্রসঙ্গে আর্য দাশগুপ্তও প্রায় একই সুরে কথা বলেছেন। তাঁর দাবি তাঁরা বরাবরই ভাল বন্ধু ছিলেন। কাজের চাপেই যোগাযোগ কমেছে। একজন অভিনেতার কাছে পেশাজীবনই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাও তিনি বুঝেছেন। যদিও কানাঘুষোয় শোনা যাচ্ছে মন ভাঙার গল্প। তবে প্রকাশ্যে দুজনেই স্পষ্ট তাঁদের জীবনে এখন শুধু কাজ আর ভবিষ্যতের দিকেই নজর।

Back to top button