‘আমার দোষটা কোথায়? আমার সন্তানদের মা’রার হুমকি দিচ্ছে…’- মেসি বিতর্কে মুখ খুললেন শুভশ্রী! জনগণের রোষে অভিনেত্রীর জীবনে ঝড়!

অবশেষে মেসি কাণ্ডে মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লিয়োনেল মেসির সঙ্গে একটি ছবি তোলার পর থেকেই সমাজমাধ্যমে তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে প্রথমে নীরব থাকলেও পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। তাঁর বক্তব্যে উঠে এল সেই দিনের প্রতিটি মুহূর্তের বিবরণ।

শুভশ্রী জানান, মেসির সঙ্গে দেখা করার জন্য তিনি আগে থেকেই আমন্ত্রণ পেয়েছিলেন। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ নির্দিষ্ট হোটেলে পৌঁছন তিনি। প্রায় দেড় ঘণ্টা পর মেসির সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় এবং সেখানেই ছবি তোলা হয়। হোটেল থেকে বেরোনোর সময় মেসির জনসংযোগকারী দলের তরফে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাওয়ার অনুরোধ জানানো হয়, যাতে তাঁদের ব্যবস্থাপনায় সুবিধা হয়।

বাংলা ছবির অভিনেত্রী বলেই কি তাঁকে বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল, তিনি শাসক দলের বিধায়কের স্ত্রী বলেই কি এই আমন্ত্রণ, এমন প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে শুভশ্রী স্পষ্ট বলেন, এই প্রশ্নের উত্তর পিআর টিমই ভাল দিতে পারবে। মাঠে পৌঁছে তিনিও পরিস্থিতির উত্তেজনা নিজে চোখে দেখেছেন এবং গোটা ঘটনার দায় সম্পূর্ণভাবে আয়োজকদের বলে মনে করেন।

তিনি আরও জানান, মাঠে জ্যামার থাকার কারণে ছবি তাৎক্ষণিক পোস্ট হয়নি। পরে প্রযুক্তিগত সমস্যার জেরেই ছবিগুলি ইনস্টাগ্রামে আপলোড হয়ে যায়, যা তিনি শুটিংয়ে পৌঁছে বুঝতে পারেন। শুভশ্রীর প্রশ্ন, তিনি মাঠে দর্শকদের মাঝে ছিলেন না, কারও দেখায় বাধাও দেননি। তা হলে কিসের জন্য এত আক্রমণ, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ সদ্যোজাত সন্তানের মৃ’ত্যুর তিন মাস পার! ‘গড়িয়ে পড়া বুকের দুধ…’- আবেগে ভাসলো এক সন্তানহারা মা! কি বললেন সোহিনী?

সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন ব্যক্তিগত আক্রমণ নিয়ে। শুভশ্রী বলেন, একজন নারী এবং বাংলা ছবির অভিনেত্রী বলেই তাঁকে নিশানা করা হচ্ছে। এমনকি তাঁর ছোট সন্তানদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একজন মা হিসেবে এই আঘাত তিনি কোনওভাবেই মেনে নিতে পারেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন অভিনেত্রী।

Back to top button