‘যা ইচ্ছে তাই বলে দিয়েছে, দেব তো আসল মানেটাই জানে না…’- দেবকে নিয়ে বিস্ফোরক কোয়েল মল্লিক! কি এমন বলেছিলেন দেব?

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে যে সমস্ত জুটিগুলি দর্শকদের কাছে আজও জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম একটি হলো দেব-কোয়েলের (Dev-Koyel) জুটি। যারা ৯০ দশকের শেষ দিকে জন্মেছে বা ২০০০ সালের শুরুর দিকে জন্মেছে তাদের ছোটবেলাটা দেব কোয়েলের এই দুটি সাথে ভীষণভাবে জড়িত। দেব এবং কোয়েলের অভিনীত সিনেমা, সিনেমার গান দেখতে দেখতে বড় হয়েছে তারা। তাই প্রত্যেকের কাছে এই জুটি একটা ইমোশন।

বেশ কয়েক বছর হল দেব কোয়েলকে একসঙ্গে জুটি বেঁধে দেখা যায়নি পর্দায়। প্রেমের কাহিনী, মন মানে না, পাগলু, হিরোগিরি, পাগলু টু, রংবাজের মত একাধিক ছবিতে দুজনে জুটি বেঁধে অভিনয় করেছে। বিভিন্ন সাক্ষাৎকারেও তাদের একসঙ্গে বহুবার দেখেছেন দর্শক। তাদের দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক প্রত্যেকেই সেই কথা জানেন।

তবে বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রিতে তার গসিপ পার্টনার হল কোয়েল মল্লিক। কোয়েলের সাথে নাকি তিনি সব রকম আলোচনা করতে পারেন। কিন্তু এই কথা শুনেই আরেক সাক্ষাৎকারে কোয়েল বিস্ফোরক মন্তব্য করলেন দেব সম্পর্কে। যা কেউই আশা করেননি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় জুটিগুলির মধ্যে দেব কোয়েল অন্যতম। তবে দেব সম্পর্কে এমন কথা বলবেন অভিনেত্রী, তা কেউ ভাবতে পারেনি প্রথমে।

সাক্ষাৎকার কোয়েল বলেন, ‘পুরোটাই মিথ্যে বলছে তাহলে তো দেব গসিপের মানেই জানে না। আমার কোন আইডিয়া নেই এই নিয়ে। পরনিন্দা পরচর্চা করতে আমি ভালোবাসি না এবং সেই সম্পর্কে আমার কোন ধারণাও নেই। তাই দেব এখানে গসিপ বলতে কি বোঝাতে চেয়েছে সেটা আমাকে ওকে জিজ্ঞাসা করতে হবে যা ইচ্ছা হয় একটা বলে দিয়েছে।’

আরও পড়ুনঃ প্রেগন্যান্সির গুজবের মাঝেই রুবেল শ্বেতার কোলে ছোট্ট ক্ষুদে! কে এই ছোট্ট সদস্য?

যদিও বিষয়টা একেবারেই হাসির ছলেই বলেছেন কোয়েল। দেবের উপর কোনো রকম রাগ বা অভিমান থেকে এ কথা বলেনি অভিনেত্রী। কোয়েল বলতে চেয়েছেন দেবের সাথে তিনি কোন রকম পরনিন্দা-পরচর্চা করেন না। সিনেমা করতে করতে তাদের ভালো বন্ধুত্ব হয়েছে এবং তারা সব রকম বিষয়ে আলোচনা করেন। কিন্তু গসিপ বলতে যেটা বোঝানো হয় সেটা কোয়েল কোনদিনই করেন না।

Back to top button