স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক, আবার টিভির পর্দায় মুখ্য চরিত্রে ফিরছেন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে শুধু সিরিয়াল আর সিরিয়াল। একের পর এক সিরিয়াল আসছে এবং একের পর এক সিরিয়াল বিদায় নিচ্ছে হুট করে। ফলে দর্শক বিভ্রান্ত কারণ তারা তো বুঝে উঠতে পারছে না কোনটা ছেড়ে কোনটা দেখবে। এই চিন্তাও রয়েছে যে যে সিরিয়াল তারা দেখছে সেটা আদৌ কিছুদিন পর আর থাকবে কিনা।

এই চিন্তার কারণ এখন বাংলা টেলিভিশন পুরোটাই শাসন করে টিআরপি। ঠিক এই কারণেই এখন বেশিরভাগ সিরিয়ালের আয়ু ৩মাস বা তার একটু বেশি। যে সিরিয়াল টিআরপি আনতে পারছে না সেটি সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছে। তার মধ্যে যদি সেই সিরিয়াল জনপ্রিয় হয়ে যায় তাহলে আরো খারাপ। মন ভেঙে যায় দর্শকদের। যার টিআরপি, জনপ্রিয়তা দুটোই আছে তার জন্যে রাস্তা অনেক দূর।

এই সবের মাঝেই খবর এলো স্টার জলসায় আসছে আরো একটু নতুন ধারাবাহিক। কিছু দিন আগেই একটি আসন্ন ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেয়েছে, যার নাম তুঁতে আর এর মধ্যেই আর এক নতুন ধারাবাহিকের গন্ধ টেলি পাড়া জুড়ে। এই ধারাবাহিকের মাধ্যমে কোন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী জুটি বাঁধতে চলেছেন? চলুন জেনে নেওয়া যাক।

খবর পাওয়া গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাস এবং জনপ্রিয় অভিনেতা রাজা গোস্বামী নিয়ে আসছে ‘ বিয়ের ফুল ‘। এই ধারাবাহিকে এখনো নাম ঠিক করা হয়নি চরিত্রদের। তবে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে লুক সেট। এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রিমঝিম মিত্র, দুলাল লাহিড়ী প্রমুখ অভিনেতাদের। গল্পের প্লট সম্পর্কে যেটুকু জানা গেছে তা শুনে ধারাবাহিকটি দেখার জন্য বেশ উদগ্রীব ভক্তরা।

Bengali television, Star Jalsha, nabanita das, Raja goswami, বাংলা সিরিয়াল, স্টার জলসা, রাজা গোস্বামী, নবনীতা দাস

এই ধারাবাহিকে এমন একটি পরিবার দেখানো হবে যে পরিবারে সবাই অর্থাৎ সব ছেলেই অবিবাহিত। আর রাজা গোস্বামী অভিনীত চরিত্রটিও অবিবাহিত। গোটা বাড়ির অবিবাহিত ছেলেদের মধ্যে নবনীতা দাস অভিনীত চরিত্রটির পছন্দ হবে রাজা গোস্বামীকে। আর এভাবেই মজার মোড়কে চলতে থাকবে ধারাবাহিক। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই ধারাবাহিকের শুটিং।

Back to top button