আগে থেকেই বুঝেছিলেন তিনি আর বেশি দিন নেই! তাই শেষ শুটিং-এই বলেছিলেন মনের কথা! সেদিন কি বলেছিলেন ধর্মেন্দ্র?

বলিউডের হি ম্যান হিসেবে যাঁকে প্রজন্মের পর প্রজন্ম চিনেছে সেই ধর্মেন্দ্রর প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁর দীর্ঘ অভিনয়জীবনের নানা অজানা অধ্যায় নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি দিল্লিতে হেমা মালিনীর উদ্যোগে ধর্মেন্দ্রর দ্বিতীয় প্রার্থনা সভায় বহু তারকা শেষ শ্রদ্ধা জানান, আবেগে ভাসে অনুরাগীরাও।

এই শোকের আবহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধর্মেন্দ্রর একটি শেষ ভিডিয়ো। ছবিটি ইক্কিস এর সেটে শুটিংয়ের শেষ দিনের। ভিডিয়োতে তাঁকে শান্ত স্বরে টিমের প্রশংসা করতে দেখা যায়। ম্যাডক ফিল্মসের সঙ্গে কাজ করতে পেরে যে তিনি কতটা আনন্দিত ছিলেন, সেটাও স্পষ্ট হয়ে ওঠে তাঁর কথায়।

ভিডিয়োতে ধর্মেন্দ্র বলেন, টিম এবং ক্যাপ্টেন দুজনেই অসাধারণ ছিলেন এবং ছবিটিও দারুণভাবে সম্পূর্ণ হয়েছে। তাঁর আশা ছিল ভারত ও পাকিস্তান দুই দেশের দর্শকই যেন ছবিটি দেখেন। শুটিংয়ের শেষ দিন ঘোষণা করতে গিয়ে তিনি সকলকে ভালোবাসার কথা জানান এবং কোনও ভুল হয়ে থাকলে ক্ষমা চান।

এই আবেগঘন মুহূর্ত অনুরাগীদের মন ভারী করে দিয়েছে। অনেকেই বলছেন, সেটে দাঁড়িয়ে তাঁর এই কথাগুলো যেন অজান্তেই বিদায়ের ইঙ্গিত দিয়ে গিয়েছিল। সহজ সরল ভঙ্গিতে বলা তাঁর প্রতিটি শব্দ আজ আরও বেশি অর্থবহ বলে মনে হচ্ছে ভক্তদের কাছে।

আরও পড়ুনঃ বাবুর মায়ের মুখোমুখি পর্ণা! তবে কি নতুন ধারাবাহিকে থাকছে নতুন চমক? কি বললেন পর্দার শাশুড়ি বউমা?

উল্লেখ্য, ইক্কিস ছবিতে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি একাত্তরের যুদ্ধে শহিদ হয়েছিলেন। ছবিতে জয়দীপ আহলাওয়াতকেও দেখা যাবে। পরিচালক শ্রীরাম রাঘবন জানিয়েছিলেন, ডাবিংয়ের সময় ধর্মেন্দ্রর শারীরিক সমস্যা থাকায় কাজ অসম্পূর্ণ থেকে যায়, যা তাঁর কাছে গভীর বেদনার।

Back to top button