স্কুলের সেই একটা মাত্র বন্ধুই আজ ভরসা! চেনা যাচ্ছে এই লাজুক ছেলেটিকে! আজ এই ছেলেটিই টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা!

স্কুলজীবনে সে ছিল ভীষণ লাজুক। ক্লাসে খুব একটা কথা বলত না, নিজের জগতে ডুবে থাকত। বন্ধু বলতে ছিল মাত্র একজন। সেই ছেলেটিকেই আজ সোশ্যাল মিডিয়ায় দেখলে চমকে যেতে হয়। নিয়মিত ভ্লগ, অভিনয় আর ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেওয়ার মাধ্যমে সে এখন হাজার হাজার মানুষের পরিচিত মুখ। জীবনের শুরুটা মোটেই সহজ ছিল না। চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে বড় হওয়া এই ছেলেটি আজ নিজের পরিশ্রমে মাকে আর দাদাকে নিয়ে স্বচ্ছল জীবন কাটাচ্ছে। সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা সেই সংগ্রামের গল্পই তাকে আলাদা করে চিনিয়েছে।
সোশ্যাল মিডিয়াই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ধীরে ধীরে পরিচিতি বাড়ে, আসে ধারাবাহিকে অভিনয়ের সুযোগ। মায়ের মুখে হাসি ফোটাতে পারাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু সাফল্যের মাঝেও সে ভুলে যায়নি নিজের অতীত। মাঝেমধ্যেই সে পুরনো দিনের কথা তুলে ধরে ভিডিও কিংবা পোস্টের মাধ্যমে। কিছুদিন আগেই সে জানিয়েছিল স্কুল জীবনে সহ্য করা অপমান আর মানসিক যন্ত্রণার কথা। শান্ত স্বভাবের জন্য তথাকথিত বন্ধুরা তাকে উত্যক্ত করত, তুচ্ছ করত। আজ সেই মানুষগুলিই নাকি আবার যোগাযোগ করতে চাইছে, যা ভাবলে এখনও তার মন ভার হয়ে যায়।
এই গল্পের কেন্দ্রে রয়েছে সেই একমাত্র বন্ধুটি। ছবিতে চশমা পরা দুই ছেলের মধ্যে একজন হল সায়ক, আর অন্যজন তার শৈশবের বন্ধু গুল্লু। স্কুলে পড়ার সময় যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন গুল্লুই ছিল তার পাশে। অন্যায়ের প্রতিবাদ করেছিল, সায়ককে একা পড়তে দেয়নি। সেই বন্ধুত্ব সময়ের সঙ্গে ফিকে হয়ে যায়নি। বরং আরও দৃঢ় হয়েছে। সায়ক নিজেই জানিয়েছে, জীবনের সবচেয়ে কঠিন সময়ে এই একজনই তাকে আগলে রেখেছিল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার সেই বন্ধুর সঙ্গে দুটি ছবি পোস্ট করে আবেগঘন কথা লিখেছে সায়ক। সে জানায়, অসহায় দিনগুলো থেকে আজ পর্যন্ত একইভাবে একজনই পাশে থেকেছে। সময় বদলেছে, চেহারা বদলেছে, জীবন বদলেছে, কিন্তু সম্পর্ক বদলায়নি। এই কথাগুলোই যেন তার জীবনের সারসংক্ষেপ। বন্ধুত্ব যে শুধুই আড্ডা বা আনন্দ নয়, বরং সাহস আর ভরসার নাম, তা আবারও প্রমাণ করে দিল এই পোস্ট।
আরও পড়ুনঃ ছিল ৬ বছরের গভীর প্রেম! জিৎ-স্বস্তিকার বিচ্ছেদের নেপথ্যে ছিল কে? বিচ্ছেদ নিয়ে কি বললেন অভিনেত্রী?
আজ সায়কের চারপাশে বহু পরিচিত মুখ, অজানা মানুষ আর নতুন সম্পর্ক। তবু যে বন্ধুটি একসময় সাহস জুগিয়েছিল, তাকে সে ভোলেনি। বরং গর্বের সঙ্গে সকলের সামনে তুলে ধরেছে। এমন বন্ধু যেমন জীবনে দরকার, তেমন মানুষও দরকার যে সাফল্যের শীর্ষে পৌঁছেও কৃতজ্ঞতা ভুলে যায় না। সায়কের এই গল্প তাই শুধু একজন অভিনেতার নয়, বরং এক নিঃস্বার্থ বন্ধুত্বেরও অনন্য উদাহরণ।

