ফোটানো হচ্ছে সুঁচ! গোটা গা জুড়ে লাল চাকা চাকা দাগ! জিতুর শরীরে আঘাতের চিহ্ন? অভিনেতাকে দেখে দুশ্চিন্তায় দর্শক!

সোশ্যাল মিডিয়ায় জীতুর উপস্থিতি মানেই ভক্তদের বাড়তি উন্মাদনা। অভিনেতার পোস্ট মানেই মুহূর্তে ভাইরাল, আর সেখান থেকেই শুরু নানা আলোচনা। নিজের ব্যক্তিগত জীবন থেকে কাজের ব্যস্ততা, সবই ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন জীতু। তাই হঠাৎ তাঁর পিঠে লাল চাকা চাকা দাগ আর ছুঁচ ফুটে থাকার ছবি দেখেই অনুরাগীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ঠিক কী হয়েছে অভিনেতার।
কিছুদিন আগেই ছোট পর্দা ছেড়ে দেওয়ার ঘোষণা করে দর্শকদের মন খারাপ করেছিলেন জীতু। সেই ঘোষণার পর থেকেই ভক্তরা বারবার অনুরোধ জানাচ্ছেন, তিনি যেন সিদ্ধান্ত বদলান। যদিও বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অপর্ণা ও আর্যর বিয়ের ট্র্যাক নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ তুঙ্গে। ঠিক এই সময়েই জীতুর এমন ছবি সামনে আসায় উদ্বেগ আরও বেড়ে যায়।
তবে সব প্রশ্নের উত্তর দিয়ে অভিনেতা নিজেই স্পষ্ট করেছেন, তিনি অসুস্থ নন। শুটিংয়ের চাপ আর দীর্ঘ সময় কাজের ফলে শরীরের ব্যথা থেকে মুক্তি পেতেই তিনি গ্লাস কাপিং থেরাপি নিচ্ছেন। এটি একটি বিশেষ ম্যাসাজ পদ্ধতি, যেখানে গোলাকার কাপের সাহায্যে শরীরের নির্দিষ্ট অংশে চাপ সৃষ্টি করা হয়। এর ফলে জমে থাকা ব্যথা অনেকটাই কমে যায়।
শুধু তাই নয়, ঘাড় ও কাঁধের যন্ত্রণা কমানোর জন্য বিশেষ ছুঁচের থেরাপিও নিয়েছেন জীতু। এই পদ্ধতিতে সাময়িকভাবে শরীরে দাগ পড়লেও দীর্ঘমেয়াদে তা আরাম দেয়। টানা সিরিয়াল ও সিনেমার কাজ সামলাতে গিয়ে শরীরের যত্ন নিতেই এই পথ বেছে নিয়েছেন অভিনেতা।
আরও পড়ুনঃ ‘মাঝ রাস্তায় বাস থামিয়ে হঠাৎ…’- জন্মদিনেও চলছে শুটিং! যাত্রাপথেই হঠাৎ কি ঘটলো আরাত্রিকার সঙ্গে? জন্মদিনে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন অভিনেত্রী!
তবে জীতু স্বস্তি পেলেও তাঁর পিঠের দাগ দেখে মন ভারী হয়েছে ভক্তদের। কেউ লিখেছেন, ছবি দেখে খুব কষ্ট পেয়েছেন, কেউ আবার ভয় পেয়েছেন বলেও জানিয়েছেন। আবার কারও প্রশ্ন, এত কিছুর দরকার ছিল কি না। সব মিলিয়ে জীতুকে ঘিরে চিন্তা আর ভালোবাসার প্রকাশেই ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।

