হাতে নেই কাজ! অনিশ্চয়তায় কাটছে জীবন? অভিনয় ছেড়ে এবার নতুন পেশায় অপরাজিতা কন্যা প্রিয়াঙ্কা!

কলকাতা শহর এখন ফুটবল উন্মাদনায় ভরপুর। সেভেন্থ ফ্লোরে কড়া নিরাপত্তা আর লবিতে চাপা গুঞ্জন—সব মিলিয়ে শহরের অলিগলিতে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কলকাতায় এসে ঠিক কোথায় থাকছেন লিওনেল মেসি। এক রাতের খরচ শুনলে চোখ কপালে ওঠার মতো, এমন বিলাসবহুল আতিথেয়তায় মোড়া এই সফর। তার মাঝেই টলিপাড়ায় অন্য এক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য, যাঁর জীবনে এখন অভিনয়ের পাশাপাশি জুড়ে গিয়েছে এক নতুন অধ্যায়।
ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘মা’ তে ফুলকির বড়বেলার চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। তার পরে বিভিন্ন ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওতে দেখা গেলেও সম্প্রতি তাঁকে ছোটপর্দায় নিয়মিত দেখা যায়নি। সেই থেকেই প্রশ্ন উঠছিল, হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তিনি। খোঁজ নিয়ে জানা গেল, হারিয়ে যাওয়া নয় বরং নিজেকে নতুন ভাবে গড়ে তোলার প্রস্তুতিতেই ব্যস্ত ছিলেন অভিনেত্রী।
ছোটবেলা থেকেই ব্যবসায়িক পরিবেশে বড় হওয়া প্রিয়াঙ্কার কাছে ব্যবসা একেবারেই অচেনা নয়। বাবার কয়লা এবং ইটভাটার বড় ব্যবসা তাঁকে শিখিয়েছে ঝুঁকি নিতে এবং সিদ্ধান্তে অটল থাকতে। সেই অভিজ্ঞতার উপর ভর করেই তিনি শুরু করেছেন গয়নার ব্যবসা। তাঁর ভাবনায়, হিরের গয়না মানেই আকাশছোঁয়া দাম নয়। রুপোর সঙ্গে হিরের মেলবন্ধনে এমন গয়না তৈরি হচ্ছে, যার দাম শুরু হচ্ছে মাত্র দুই হাজার টাকা থেকে।
এই গয়নার সংস্থার প্রতিটি নকশাই নিজস্ব ডিজাইনারের হাতে তৈরি। আপাতত অনলাইনে বিক্রি শুরু হলেও খুব শিগগিরই বড়বাজারে তৈরি হচ্ছে তাঁদের নিজস্ব শোরুম। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্কার নানা প্রচারমূলক ভিডিও, যা নিয়ে নানা মহলে শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অভিনয়ের সুযোগ কমে যাওয়ার কারণেই কি এই ব্যবসায়িক উদ্যোগ।
আরও পড়ুনঃ কলকাতার মেসি মূর্তি ঘিরে একদিকে উচ্ছ্বাস অন্যদিকে কটাক্ষ! ‘এযে হৃত্বিক রোশন…’- ঋত্বিকের মন্তব্যে নতুন বিতর্ক!
এই প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা স্পষ্ট ও আত্মবিশ্বাসী। তাঁর কথায়, অভিনয় জগত অনিশ্চিত, তাই পাশাপাশি বিকল্প পরিকল্পনা থাকাই বুদ্ধিমানের। তিনি মনে করেন, একই সঙ্গে একাধিক কাজ সামলানোই আধুনিক সময়ের চাহিদা। এই মুহূর্তে কলকাতায় থাকলেও মূলত মুম্বইতেই থাকেন তিনি এবং নিয়মিত অডিশন দিচ্ছেন। মরাঠি ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগও পেয়েছেন। ব্যবসা আর অভিনয় দুই দিকেই সমান গুরুত্ব দিয়ে নিজের পথ নিজেই গড়ে নিচ্ছেন প্রিয়াঙ্কা।

