সর্বানির কষ্টে চোখে জল ভক্তদের! এই বয়সে এত নিখুঁত অভিনয় দেখে মুগ্ধ দর্শক

স্টার জলসায় (Star Jalsha) বর্তমানে নতুন সিরিয়াল শুরু হয়েছে ‘রামপ্রসাদ’ (Ramprasad)। এই সিরিয়ালের হাত ধরে আরেকবার পর্দায় ফিরেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। কাছের মানুষকে হারিয়ে যিনি নিজেই হারিয়ে যেতে বসেছিলেন। তবে এর আগেও অভিনেতা এমন চরিত্রে অভিনয় করেছেন। আর তার অভিনয়ে তিনি বারংবার দর্শকের মন জয় করে নিয়েছেন। তাই রামপ্রসাদ দেখতে দর্শক বেশ আগ্রহী ছিলেন প্রোমো প্রকাশের পর থেকেই।
শুরু থেকেই দর্শকের মনে বিশেষ জায়গা করে নিতে শুরু করেছে রামপ্রসাদ। এই সিরিয়ালে রামপ্রসাদের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সব্যসাচী। যার ফিরে জন্য এতকাল অধীর আগ্রহে বসে ছিলাম দর্শক সর্বানীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিলি আচার্য। আর মা কালীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পায়েল দে (Payel De)। সর্বানী ও রামপ্রসাদের চরিত্রে যেমন দর্শকের নজর করেছেন এই অভিনেতা অভিনেত্রীরা।

এই ভক্তিমূলক ধারাবাহিকে সব্যসাচী চৌধুরীর বিপরীতে দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী সুস্মিলি আচার্যকে (Susmili Acharjya)। এর আগে ‘সৌদামিনীর সংসার’ -এ মুখ্য চরিত্রে ছিলেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’-তে। প্রতিটি ধারাবাহিকে তার অভিনয় ছিল দেখার মত। অসম্ভব প্রতিভার অধিকারী এই কিশোরী অন্য কিছু দিনের মধ্যেই সর্বানির চরিত্রে মনে জায়গা করে নিয়েছে দর্শকদের।

বর্তমান ট্র্যাক অনুযায় উপযুক্ত পরিমাণে পণ দিতে না পারার বিয়ে ভাঙছে পাত্রপক্ষ। বাবাকে অসম্মানিত হতে দেখতে না পেরে মুখ খুলেছেন সর্বাণী। একদিকে বাবার আত্মসম্মান অন্যদিকে নিজের লগ্ন ভ্রষ্ট হয়ে যাওয়া সবমিলিয়ে এক নিদারুণ যন্ত্রণা বিচরণ করছে তার সারা মন জুড়ে। আর এই কষ্টের প্রতিফলন ঘটেছে তার অভিব্যক্তি অঙ্গভঙ্গি এবং অভিনয়ে।

এত অল্প বয়সে এই বাচ্চা মেয়েটি এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রের এমন কষ্টকর একটি মুহূর্তকে নিজের নিখুঁত এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলে দর্শকমহলে বেশ চর্চায় এসেছেন। যেমন মিষ্টি দেখতে তেমনি প্রতিভাবান সুস্মিলী। তার অভিনয় সত্যি প্রশংসার যোগ্য। এমন একটি চরিত্রের জন্য তার নির্বাচন সত্যিই সফল তা এ দিনের পর্ব গুলি দেখলে স্পষ্ট বোঝা যায়।

