কোয়েল মল্লিকের রঙিন জীবনে লুকোনো ছিল বি’ষাক্ত কাঁটা! অভিনেতার মেয়ে হয়েও করতে হয়েছে লড়াই! কোন কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন কোয়েল মল্লিক?

বাংলা ছবির জনপ্রিয় মুখ কোয়েল মল্লিক এখন ব্যস্ত তাঁর নতুন ছবি মিতিন মাসির প্রচারে। বছরের শেষে একসঙ্গে তিনটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে এবং সেই উত্তেজনার মাঝেই কোয়েল খোলামেলা বললেন নিজের জীবন আর কাজের নানা দিক। অনেকেরই মনে প্রশ্ন থাকে তাঁর জীবন কি সত্যিই এতটাই পরিপাটি। কোয়েল স্পষ্ট জানালেন তাঁর পথও ছিল কাঁটায় ভরা। শান্তির জন্য তিনি নিজের স্বার্থকে গুরুত্ব দেন কিন্তু কখনওই ইম্পালসিভ নন। ব্যক্তিগত সমস্যার মুখে পড়লে সময় নিয়ে শান্ত মাথায় কথা বলেই তিনি সমাধান খোঁজেন।

লিঙ্গ বিভাজন নিয়ে আজও নানা বিতর্ক থাকে। ছবির টিজারের মতোই বাস্তবেও কোয়েল এই বিভাজন মানতে নারাজ। তাঁর মতে পুলিশ একটি পেশা সেখানে মহিলা শব্দটি যোগ করে আলাদা পরিচয় দেখানো অপ্রয়োজনীয়। ফেমিনিজম মানেই তাঁর কাছে সমতা। কাউকে ছোট করা বা প্রতিযোগী ভাবার জায়গা নেই। সংসারে স্বামী এবং স্ত্রী দুজনই সমান তাই ফেমিনিস্ট পরিচয়ে দায়িত্ব এড়ানো তিনি সমর্থন করেন না। তাঁর বিশ্বাস সমতা মানে একসঙ্গে পথ চলা।

অভিনেত্রী হলেও কোয়েল আগে একজন মা। সাক্ষাৎকারের শুরুতেই তিনি ছেলেমেয়ের স্কুল এবং প্রয়োজনীয় কাজের ফোন সেরে নেন। তিনি মনে করেন প্রতিটি মেয়ের ভেতরেই দায়িত্ব সামলানোর সহজাত ক্ষমতা থাকে। সন্তানদের ক্লাস থেকে রান্নাঘরের বাজার সবই তিনি উপভোগ করে করেন। পাশাপাশি সমান তালে নিজের কাজও চালিয়ে যান। তাঁর মতে ইচ্ছে থাকলে সবই সম্ভব।

প্রফেশনাল জায়গায় কোয়েল নিজের অবস্থান স্পষ্ট। ব্যক্তিজীবনের ভিত্তিতে তিনি কখনও কাজের সিদ্ধান্ত নেন না। কারও ব্যক্তিগত আচরণ নিয়ে প্রশ্ন থাকলেও কাজে তিনি সবসময় নিরপেক্ষ। নিজের স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গেও তিনি একইভাবে পেশাদার আচরণ বজায় রাখেন। তাঁর মতে ব্যক্তিগত সম্পর্ক আর কাজের জায়গা গুলিয়ে ফেললে শিল্পী হিসেবে এগোনো সম্ভব নয়।

আরও পড়ুনঃ চোখে জল তবুও মুখে প্রশান্তির হাসি! শেষ শুটিংয়ে আবেগে ভাসল জগদ্ধাত্রী! ভেজা চোখে স্বয়ম্ভুকে কেক খাইয়ে দিল অঙ্কিতা!

বড়দিনে মুক্তি পাচ্ছে তিনটি বাংলা ছবি এবং এই প্রতিযোগিতা নিয়েও কোয়েল তাঁর মত জানালেন। ইন্ডাস্ট্রি ওঠানামার মধ্যে দিয়েই চলে কিন্তু অস্বাস্থ্যকর প্রতিযোগিতা পরিস্থিতিকে খারাপ করে। তিনি চান তাঁর কাজ যেন দর্শকের কাছে পরিষ্কারভাবে পৌঁছয় কোনও নেতিবাচক আলোচনার মধ্যে নয়। তিনটি ছবিই দেখার ইচ্ছে রয়েছে তাঁর এবং বছরের শেষে দর্শকদের জন্য এটাকেই তিনি সর্বোত্তম উপহার বলে মনে করেন।

Back to top button