জানেন রায়ানের পিসিমণির বাস্তব জীবন সঙ্গী কে? কত বছরের সম্পর্ক তাদের?

বাংলা টেলিভিশনের মুখচেনা অভিনেত্রী সৌমিলি বিশ্বাস ঘোষকে এখন দর্শক দেখছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে। সেখানে তিনি রায়ানের পিসিমণি পারুলের পিসিশাশুড়ির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। খুকিকে কেন্দ্র করে গল্পে নতুন মোড় আসার ইঙ্গিত মিলছে পর্দায়। এর মাঝেই বাস্তব জীবনে সৌমিলির রঙিন পৃথিবীর কেন্দ্রবিন্দু হয়ে আছেন তাঁর স্বামী অয়ন ঘোষ যাকে অনেকেই হয়তো চেনেন না। তিনি পেশায় একজন ব্যাংককর্মী এবং ২০১২ সালে অয়নের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী।

অয়ন এবং সৌমিলি একসঙ্গে পেরিয়ে ফেলেছেন তেরো বছর। বিবাহবার্ষিকীর বিশেষ দিনে স্বামীর সঙ্গে মধুর মুহূর্তগুলির ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন সৌমিলি। কোনও ছবিতে দেখা যায় তিনি স্বামীর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে বসে আছেন আবার কোনও ছবিতে দুজনের চোখে চোখ রেখে অঝোর স্নেহের মুহূর্ত ধরা পড়েছে। নিজের আবেগঘন বার্তায় তিনি লেখেন যে ভালোবাসা অন্ধ নয় বরং তাঁর স্বামী তাঁর খামতিগুলো দেখেও কখনও গুরুত্ব দেন না। সেই কারণেই এই দীর্ঘ পথচলা আরও মধুর হয়েছে বলে জানান তিনি।

এই বিশেষ দিনে অনুরাগীদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরে যায় সৌমিলির সোশ্যাল মিডিয়া। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী জানান যে তাঁদের পাশে পাওয়াটা তাঁর কাছে সত্যিই বড় পাওয়া। এই দম্পতির সম্পর্ক সবসময়ই অনুরাগীদের কাছে অনুপ্রেরণা হয়ে থেকেছে কারণ তাঁরা কখনও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে অযথা প্রচার করেন না বরং একে অপরকে নিঃশব্দে সমর্থন করে যান।

তবে এক সময় তাঁদের দাম্পত্য নিয়ে হঠাৎই ছড়িয়ে পড়ে ডিভোর্সের গুঞ্জন। বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের একটি মজার পোস্টকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল এই বিভ্রান্তি। তিনি দাবি করেন যে সৌমিলি নাকি অর্ণব বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন। এই রটনা ছড়িয়ে পড়তেই অভিনেত্রী তীব্র প্রতিক্রিয়া জানান এবং এইসব ভুয়া খবরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ প্রথমবার পাওয়া মৃ’ত্যুর খবর নিছক গুজব নয়! সেই দিনই মা’রা গিয়েছিলেন ধর্মেন্দ্র? মৃ’ত্যুর খবর গোপন করেছেন দেওল পরিবার? কিছুদিন পর সাজানো হয়েছে নকল মৃ’ত্যু! উঠে এলো বিস্ফোরক তথ্য!

পরবর্তীতে সুজয় প্রসাদ জানান যে তিনি শুধুই মজা করেই এই পোস্ট করেছিলেন। সৌমিলি স্পষ্ট জানিয়ে দেন যে তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা এসব নিয়ে কোনও মাথাব্যথা করেন না। বরাবরের মতোই তাঁরা একে অপরকে ভরসা করেন আর সেই কারণেই বাস্তব জীবনে সৌমিলি এবং অয়নের সম্পর্ক আজও অটুট এবং শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।

Back to top button