কোন ম্যাজিকে প্রতিটা ধারাবাহিকেই সফলতা পান পল্লবী? নতুন ধারাবাহিকর প্রারম্ভেই সেই রহস্য ফাঁ’স করলেন নায়িকা!

টেলিভিশনের পরিচিত মুখ পল্লবী শর্মা আবার ফিরছেন নতুন ধারাবাহিকে। সাড়ে সাত বছরের অভিনয়জীবনে তিনি মাত্র দুবার নায়িকা হলেও দুটো ধারাবাহিকই দীর্ঘদিন চলেছে এবং দর্শকের মনে গভীর দাগ কেটেছে। প্রথমটি পাঁচ বছর আর দ্বিতীয়টি আড়াই বছরের বেশি সময় ধরে জনপ্রিয়তা ধরে রেখেছিল। সেই ধারাবাহিক সাফল্যের পর এবার নতুন গল্পে তাঁকে ঘিরে বাড়ছে চর্চা এবং নতুন প্রত্যাশা।
বর্তমান সময়ে যেখানে বহু ধারাবাহিক শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায়, সেখানে পল্লবীর ধারাবাহিকগুলির সাফল্য আলাদা করে নজর কাড়ে। কোনও গল্প আট মাস টিকে থাকে, আবার কোনওটি তিন মাসেই শেষ হয়ে যায় টিআরপি কমে গেলে। কীসে কাজ করে ধারাবাহিকের সাফল্যের রহস্য, তা নিয়ে অভিনেত্রীর নিজস্ব মত পরিষ্কার। তিনি বিশ্বাস করেন ভাগ্য তো আছেই, কিন্তু দিনের পর দিন কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য অসম্ভব।
পল্লবীর মতে একটি চরিত্রে টানা অভিনয় করতে গেলে মানসিকভাবে সেই চরিত্রকে নিজের মধ্যে ধারণ করা ছাড়া উপায় থাকে না। প্রতিদিন দীর্ঘ সময় শুটিং করতে করতে সেই চরিত্রই যেন নিজেরই অংশ হয়ে ওঠে। তাই একটি কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন কাজে ঝাঁপিয়ে পড়া তিনি পছন্দ করেন না। তিনি বরং নিজের মন ও শরীরকে সময় দেন নতুন চরিত্রে ঢোকার জন্য।
প্রথম ধারাবাহিক শেষ হওয়ার পরে তিনি প্রায় দুই বছর বিরতি নিয়েছিলেন। আর ‘নিমফুলের মধু’ শেষ হওয়ার নয় মাস পর আবার নতুন কাহিনিতে ফিরতে চলেছেন। তাঁর মতে, শুধু অভিনেতাকে নয় দর্শকদেরও আগের চরিত্র ভুলে নতুন চরিত্রে আকৃষ্ট হওয়ার সময় দেওয়া জরুরি। এই সময় এবং বিরতির প্রক্রিয়াই তাঁকে নতুনভাবে ফিরতে সাহায্য করে বলে বিশ্বাস করেন তিনি।
আরও পড়ুনঃ রেগে গেলেই সর্বনাশ! ঘটিয়েছেন ভয়ংকর কান্ড! সন্তান জন্মানোর আগে রাগ কমাতে কোন পথ বেছে নিয়েছিলেন গৌরব চক্রবর্তী?
নতুন ধারাবাহিকে পল্লবী জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই নতুন জুটিকে দেখার জন্য ইতিমধ্যেই আগ্রহ বেড়েছে দর্শকদের মধ্যে। নিজের চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে ভীষণ মনোযোগী পল্লবী, আর তাই তাঁর প্রত্যাবর্তন নিয়েই এখন শিল্পী মহল এবং দর্শকদের মনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা এবং নতুন আশার আলো।

