ছোটকাকে বাঁচাতে পর্ণার লক্ষনৌ অভিযান, লক্ষনৌ গিয়ে ছদ্মবেশ নিয়ে কী করতে চলেছে চলেছে পর্ণা?

২০২২ সালের শেষে শুরু হয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। মাস তিনেকের মধ্যেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। শাশুড়ি-বৌমার সম্পর্কের টানাপোড়েন পছন্দ করছে দর্শক। তবে এবার যে মোড় এসেছে তাতে খেলা আরও জমবে।

বর্তমানে টিআরপির দিক থেকেও টপ করছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের একটি বড় গুণ হলো এখানে একটি ট্র্যাক এক সপ্তাহের বেশি সময় ধরে চলে না। অতএব এখানে একঘেয়ে হওয়ার কোন বিষয় থাকে না তাই এমন গল্প দেখতে দর্শকরা বেশ পছন্দ করেন ফলে টিআরপিও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

সম্প্রতি নিম ফুলের মধু ধারাবাহি কে চলছিল পর্ণার নাইটি অভিযান। যেখানে এই হাঁসফাঁস করা গরমে বাড়ির পুরুষদের নির্দেশকে তুচ্ছ করে ঠাম্মি থেকে জেঠিমা সবাইকে নাইটি পরিয়েই ছাড়ে পর্ণা। যা দেখে বেজায় খুশি হয় দর্শকরা। কারণ এই ঘটনা প্রত্যেক ঘরে ঘরে। এই ধারাবাহিকের আরো একটি গুন হচ্ছে সংসারের বাস্তব ঘটনাগুলিকেই তুলে ধরা হয় এই ধারাবাহিকে।

সম্প্রতি একটি প্রমো ভিডিও প্রকাশ পায় যা দেখে নতুন রহস্যের গন্ধ ইতিমধ্যেই পেতে শুরু করে দিয়েছেন দর্শক মহল। বউ হয়ে এই বাড়িতে আসার পর থেকে পর্ণার সব সময় পাশে থেকেছে সৃজনের ছোটকা। আর আজ বিনা দোষে জেলে বন্দি সে। প্রমো ভিডিওটিতে দেখানো ছোটকা বারবার পর্ণাকে বলে যে সে কিছু করেনি তাকে ফাঁসানো হচ্ছে, সেই শুনে পর্ণা বাকিদের সঙ্গে ঠিক করে সমস্ত সমস্যার মূল হচ্ছে লক্ষ্নৌ, তাই সেখানেই যেতে হবে।

এবার লক্ষ্নৌ যেতে এবার নতুন এক ছদ্মবেশ ধরল পর্ণা সৃজন। যা দেখে বেশ খুশি দর্শকরা। পরিবারের যেকোনো সদস্যের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে পর্ণা। এর আগে বর্ষার বিপদেও পরিবারের একাধিক মানুষের থেকে একাধিক খারাপ কথা শুনেও এক চুলও নিজের জায়গা থেকে নরেনি সে। দর্শকদের বিশ্বাসে এক্ষেত্রেও ঠিক ছোটকাকে উদ্ধার করবে পর্ণা।

Back to top button