মেয়ের “মুসলমান” নাম নিয়ে বিতরকের মুখে সুদীপ্তা চক্রবর্তী! কেন পদবী ব্যবহার করে না সুদীপ্তা কন্যা শাহিদা?

টলিউডে সুদীপ্তা চক্রবর্তী আজ এক প্রতিষ্ঠিত নাম। আড়াই দশকের অভিনয় যাত্রায় তিনি ছোটপর্দা এবং বড়পর্দা দু’জায়গাতেই সমান দাপটে কাজ করেছেন। বর্তমানে সান বাংলার জনপ্রিয় শো লাখটাকার লক্ষ্মীলাভ সঞ্চালনার সুবাদে তিনি আরও বেশি ঘরোয়া হয়ে উঠেছেন দর্শকের কাছে। ব্যক্তিগত জীবনে বরাবরই সংযত এই অভিনেত্রী বারো বছর আগে পরিচালক অভিষেক সাহার সঙ্গে নতুন পথচলা শুরু করেছিলেন এবং তাঁদের জীবনে আসে কন্যা সন্তান শাহিদা নীরা। ২০১৫ সালের নভেম্বরেই জন্ম হয় ছোট্ট শাহিদার এবং সম্প্রতি সে মায়ের শো’তেও উপস্থিত হয়ে সকলের নজর কেড়েছে।
তবে মেয়ের নাম প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা মন্তব্য। শাহিদা নামটি মুসলিম পরিচয়ের দিকেই ইঙ্গিত করে বলে অনেকে কটাক্ষ করেন। কেউ বলে মেয়ের ভবিষ্যতে বিদেশযাত্রা কঠিন হবে আবার কেউ বলে দেশের পরিস্থিতিতে এই নাম অসুবিধে তৈরি করতে পারে। কিন্তু এসব কথায় কর্ণপাত করেননি সুদীপ্তা। তাঁর মতে, নাম নিয়ে সংকীর্ণ মানসিকতার কোনো জায়গাই নেই এবং তিনি নিজের পছন্দ অনুযায়ী মেয়ের সুন্দর একটি নাম রেখেছেন।
মজার বিষয় হল মেয়ে শাহিদা বরং তার এই আলাদা নামটিকেই বেশ উপভোগ করে। এক বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সুদীপ্তা বলেছিলেন যে পদবী না থাকায় তার নিজের নামটিকে অন্যরকম মনে হয় এবং এতে সে আনন্দই পায়। বাবা বা মায়ের পদবীর মধ্যে তাকে আটকে রাখতে চান না তাঁরা। তবে বড় হয়ে চাইলে সে চক্রবর্তী বা সাহা পদবী ব্যবহার করতে পারবে বলেও জানান অভিনেত্রী।
মাতৃত্ব নিয়ে তাঁর স্পষ্ট মত যে সন্তান মানুষ করা শুধু মায়ের দায়িত্ব নয়। বাবারাও সমানভাবে দায়ী এবং বহু পুরুষই সেই দায়িত্ব সম্মানের সঙ্গে পালন করেন। একইভাবে অভিষেক সাহার সঙ্গে মিলেই তারা তাদের মেয়ে শাহিদাকে বড় করছেন। সন্তান গড়ে ওঠার প্রতিটি ক্ষেত্রে তারা দুজনই সমান অংশীদার।
আরও পড়ুনঃ লাইভ শোতে গাইতে গাইতে আচমকা মুখ থুবড়ে পড়লেন মোহিত চৌহান! দর্শকের স্মৃতিতে বিভীষিকার মতো উঁকি দিলো কেকে!
এরই মাঝে অভিনয়ে নিজের প্রতিভা দেখাতে শুরু করেছে ছোট্ট শাহিদা। চতুর্থ শ্রেণির ছাত্রী হওয়া সত্ত্বেও সে ইতিমধ্যেই সুমন ঘোষ পরিচালিত সার্চিং ফর হ্যাপিনেস সিনেমায় অভিনয় করে একাধিক পুরস্কার জিতেছে। সুদীপ্তা জানিয়েছেন যে তাঁর মেয়ে খুবই বড় মনের মানুষ, বড়দের সম্মান করে এবং দায়িত্ববোধও রয়েছে। ভবিষ্যতেও যেন সে এমনই সুন্দর মানুষ হয়ে ওঠে সেটাই তাঁর একমাত্র প্রার্থনা।

